সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

ট্রাম্পের শুল্কনীতি ও হামবড়াইয়ে একা আমেরিকা

মাঈনুদ্দীন দুলাল ৩১ জানুয়ারি , ২০২৬, ১৮:৫২:১৪

348
  • ট্রাম্পের শুল্কনীতি ও হামবড়াইয়ে একা আমেরিকা

ট্রাম্পের বুলিং শুল্কনীতি ও হামবড়াই আচরণের জন্যে ক্রমশ একা হচ্ছে আমেরিকা। অতি সম্প্রতি ইইইউ'র সাথে ভারতের বানিজ্য চুক্তি ও বৃটেনের সাথে চিনের মুক্ত বানিজ্যের সমঝোতা বড় ইঙ্গিত দিচ্ছে।

দীর্ঘ দিনের আলোচনার পর ভারত আর ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দু' পক্ষের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারত-ইইইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ইউরোপের ২৭টি দেশের সঙ্গে জনসংখ্যার বিপুলতায় বিশ্বের বৃহত্তম দেশ ভারতের পণ্যের মুক্ত বাণিজ্য হবে। ইইউ এবং ভারত যৌথ ভাবে বিশ্বের ২৫ শতাংশ  দেশজ উৎপাদনের অধিকারী।  এদের হাতেই আছে দুশো কোটি ক্রেতার এক অতি বৃহৎ বাজার।

এদিকে আমেরিকার দীর্ঘ দিনের মিত্র বৃটেন বিরক্ত আমেরিকার অতিমাত্রায় মোড়লিপনা ও ঔদ্ধত্যের কারণে। বিশ্ব রাজনীতি ও বানিজ্যে ভারসাম্য রাখতে বৃটেন চীনের সাথে মুক্ত বানিজ্য করতে চাচ্ছে। আমেরিকার সাথে বন্ধুত্বের কারণে চীন একসময় বৃটেনের কাছে অচ্ছুত ছিল। পরিস্থিতি এখন দু' পক্ষকে কাছে এনেছে। পরস্পর কাঁধে হাত রাখছে।

চারিদিকেই চলছে শতরঞ্জী'র চাল। রাশিয়ার তেল কেনার কারণে আমেরিকা ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপাল। এদিকে রাশিয়া-ভারত দিল নতুন চাল। রাশিয়া তার বিলিয়ন বিলিয়ন ডলারের ট্রেড সারপ্লাস ভারতের ইকুইটি ও বন্ড মার্কেটে বিনিয়োগ করবে। পাশাপাশি ভারত রাশিয়াকে তার শেয়ার মার্কেটে বিনিয়োগের অনুমতি দিল। এতে দু'দেশ দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক সুবিধা পাবে।

ভারতের সাথে ইইইউ'র ফ্রী ট্রেড অ্যাগ্রিমেন্টকে বলা হচ্ছে "মাদার অব অল ডিলস"। এই চুক্তি প্রায় ২৭ বিলিয়ন ডলারের বিশাল যৌথ বাজার তৈরী করবে। এই দু'পক্ষের রয়েছে বিশ্বিব্যাপী দেশজ আয়ের ২৫ শংতাশ সক্ষমতা। চুক্তি কার্যকরী হতে শুরু হলে বিশ্ব অর্থনীতি নতুুন মাত্রা ও গতি পাবে। যার প্রভাব বেশী পড়বে আমেরিকার অর্থনীতিতে। বিশেষভাবে আমেরিকার কৃষিখাত ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

চীন প্রতিদিনই তার আয়ের বিপুল উদ্বৃত্ত জমা করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধাবস্থায়ও সচল রেখেছে অর্থনীতি। মূদ্রাস্ফীতি মোটামুটি নিয়ন্ত্রণে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক অপহরণ। গ্রীনল্যান্ড দখলের খোয়াব ট্রাম্পকে কোনঠাসা করেছে। বিশেষ করে গ্রীনল্যান্ড ইস্যু ন্যাটোকে নড়বড়ে করছে। ন্যাটোতে আস্থা হারাচ্ছে সর্দার আমেরিকা।

আমেরিকা ইতোমধ্যে মূল্যস্ফীতির কবলে পড়তে শুরু করেছে। বাড়ছে দ্রব্যমূল্য। নাগরিকরা বিরক্ত হচ্ছেন দিনদিন। সামনের মধ্যবর্তী নির্বাচনে এর প্রভাব পড়বে বলে ধারণা করছেন রাজনৈতিক ভাষ্যকাররা।

এক কেন্দ্রীক পৃথিবীর সময় ফুরিয়ে আসছে।

লেখক: সাংবাদিক
 
বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers