সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

শুভ সূচনা হোক জয়যাত্রার

মাঈনুদ্দীন দুলাল ১১ ফেব্রুয়ারি , ২০২৬, ১৮:৩০:১৩

275
  • শুভ সূচনা হোক জয়যাত্রার

দেশ এবং বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনের দিকে। ভোট কারচুপি, সহিংসতা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশংকা আছে কোন কোন পক্ষের। প্রশ্ন উঠেছে এই নির্বাচন সকল পক্ষের অংশ গ্রহণে হচ্ছে কিনা। সিপিডি ও আরো কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্পষ্ট প্রশ্ন রেখেছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের অংশ গ্রহণ ছাড়া নির্বাচন সার্বজনীন হচ্ছেনা। তবুও বাস্তবতা হচ্ছে আওয়ামীলীগ ছাড়াই এ নির্বাচন হচ্ছে। আওয়ামীলীগ তার রাজনৈতিক দৈন্যতা ও অবিমৃষ্যকারীতার মূল্য দিচ্ছে। শেষ পর্যন্ত দেশ নির্বাচনের জন্যে প্রস্তুত।

৫ আগষ্টের পরিবর্তনের ফলে বাংলাদেশ সারা বিশ্বের নজরে এসেছে। এটি বোঝা যায় বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্যাপক উপস্থিতিতে। এবার ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও ৪৫ দেশের ১৫০ জন সাংবাদিক সারা দেশের নির্বাচনী মাঠ চষে বেড়াবেন। বাংলাদেশের আর কোন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের এত বেশী উপস্থিতি দেখা যায়নি। এটি খুবই ইতিবাচক দিক যে,কোন পক্ষ নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করলে অভিজ্ঞ ও দক্ষ পর্যবেক্ষক ও সাংবাদিকদের নজরে আসবে।যা আন্তর্জাতিক ফোকাস পাবে।

ভৌগলিক অবস্থান ও সাধারণের অদৃশ্যমান সম্পদ এবং বানিজ্য  নিয়ে বাংলাদেশের ব্যাপারে প্রতিবেশী ভারত,চীন,আমেরিকার আগ্রহ প্রচুর। ফলে দেশের ভবিষ্যত নিয়ে আমরা অনিশ্চয়তায়। কুটনীতির মারপ্যাচ দৃশ্যমান নয়। কিন্তু প্রভাব দৃশ্যমান। তাই এবারের নির্বাচন ও সরকার গঠনে আন্তর্জাতিক প্রভাবও ভূমিকা রাখবে এমন আশংকা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে এবারের নির্বাচনে রাজনৈতিক অস্থিরতা, ভোটারদের মনোভাব অন্য সময়ের তুলনায় কিছুটা দুর্বোদ্ধ। এবার ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ। তরুন ভোটারের সংখ্যা ৪ কোটি প্রায়। বয়স ভেদে ভোটার সংখ্যা ১৮ থেকে ২০ বছর ৮৫ লাখ,২২ থেকে ২৫ বছর ১ কোটি ২০ লাখ,২৬ থেকে ২৯ বছর ১ কোটি ২১ লাখ এবং ৩০ থেকে ৩৩ বছর বয়সী ১ কোটি ৬ লাখ।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে মোট ভোটারের এক তৃতীয়াংশ তরুন ভোটার। এই তরুণদের বড় অংশ প্রথমবার ভোট দিতে যাচ্ছে। জেন- জি প্রজন্ম, ৫ ই আগষ্টের পরিবর্তিত পরিস্থিতি তাদের মনোভাবে নিশ্চয় প্রভাব রাখবে। নারী স্বাধীনতা, জীবন- জীবিকার অধিকার এসব ভাবনাও প্রভাব রাখবে। মোট ভোটারের অর্ধেকই রয়েছে নারী। সরকার গঠনের মত সংখ্যা গরিষ্ঠতা কোন দল পাবে এ ব্যাপার কোন আগাম মন্তব্য কঠিন।

নির্বাচন কমিশন আশাবাদী তার ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে। এবার সারা দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হজার ৭৯৩ জন। প্রার্থী ২ হাজার ৩৪ জন। ৫১টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে মোতায়েন থাকবে ১ লাখ ৮৭ হাজার,৬০৩ জন পুলিশ, ৬ লাখ আনসার ও বিজিবি ও প্রায় ১ লাখ সেনা সদস্য। বিদেশি পর্যবেক্ষক থাকছেন ৫৪০ জন। ৪৫ দেশের গণমাধ্যমের ১৫০ জন বিদেশি সাংবাদিক থাকছেন।

বাংলাদেশ এক কঠিন সময় পার করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়ত নতুন পথ দেখাতে পারে দেশকে। দেশবাসী চায় এই নির্বাচনটি উদাহরণ হোক সামনের দিনের জন্যে।

 

 

লেখক: সাংবাদিক

বি.দ্র.- (বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers