শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

উপসাগরীয় যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ধেয়ে আসবে বিশ্বমন্দা

মাঈনুদ্দীন দুলাল ৩ মার্চ , ২০২৬, ২০:১৬:৫০

205
  • উপসাগরীয় যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ধেয়ে আসবে বিশ্বমন্দা

ইরানে আমেরিকা-ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এরই মধ্যে ইরান হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। এর প্রভাবে বিশ্বব্যাপী বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি দশ শতাংশ বেড়ে ৮২ মার্কিন ডলার হয়েছে। বাজার বিশ্লেষকরা ধারণা করছেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ব্যারেলে দাম ১০০ ডলার ছাড়িয়ে যাবে। এর প্রভাব সহসাই পড়বে বিশ্ব ভোক্তা বাজারে। বিশেষ করে হুহু করে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য। সাধারণ মানুষের জীবন যাপন দুর্বিষহ হয়ে উঠবে। এমনও হবে যে দরিদ্র ও খুব স্বল্পোন্নত দেশগুলোতে দুর্ভিক্ষাবস্থা দেখা দিতে পারে। এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশের শেয়ার বাজারে।

ইরানের ড্রোন হামলায় সৌদি আরব তার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকোর তেল উৎপাদন বন্ধ করে দিয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি তরল গ্যাস উৎপাদনকারী দেশ কাতার গ্যাস উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর প্রভাবে ইউরোপে গ্যাসের দাম বেড়েছে ৩০ শতাংশ। বিশ্বের জ্বালানি তেলের সবচেয়ে বড় মজুদ ভান্ডার খোদ আমেরিকায় দাম বেড়েছে ৮ শতাংশ।

সারাবিশ্বে তেল ও গ্যাস পরিবহণে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্ব-চাহিদার প্রায় ২০ শতাংশ তেল-গ্যাস ওই জলপথ দিয়ে পরিবহণ করা হয়। কিন্তু ইরানে হামলা শুরু হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে।

প্রাচীন প্রস্তর যুগে মানুষ আগুন আবিষ্কার ও ব্যবহার করে। বলা হয় প্রায় ৪ লক্ষ বছর আগে আগুনের নিয়ন্ত্রণ ও ব্যবহার শুরু হয়েছে। সেই থেকে মানবসভ্যতা নতুন মাত্রা পায়। আজও আগুন বা জ্বালানি শক্তি এবং তাপ আমাদের চালিকাশক্তি। পরমাণু শক্তির পাশাপাশি এখনো জীবাশ্ম জ্বালানি নির্ভর আমরা। বিদ্যুৎ উৎপাদন, পরিবহণ, শিল্প কারখানা সচল রাখতে এই শক্তি বলতে গেলে সবচেয়ে বড় ভরসা। এই জ্বালানি সংকট আমাদের জীবনযাপনকে অচল করে দিতে পারে।

ইরান-আমেরিকা-ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সংকট বাড়বে। ঘটবে মূল্যবৃদ্ধি। ভয়ংকর চাপে পড়বে বিশ্ব অর্থনীতি। সুনামির মত ধেয়ে আসবে বিশ্বমন্দা। বিপন্ন হবে মানুষ। বিশ্ব বিবেক কবে জেগে উঠবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন