মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

শেষ পর্যন্ত ট্রাম্পকে ফাঁদে ফেলল ইসরায়েল

মাঈনুদ্দীন দুলাল ১১ এপ্রিল , ২০২৬, ১৮:৫৬:৫৪

224
  • শেষ পর্যন্ত ট্রাম্পকে ফাঁদে ফেলল ইসরায়েল

ইসরায়েলের ফাঁদে পা দিয়েছেন ট্রাম্প। নেতানিয়াহু'র প্ররোচনায় ট্রাম্প ইরান আক্রমণ করেছেন। ইরানে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েল দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ ও প্ররোচিত করেছিল। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। কেরি বলেন, বুশ, ওবামা ও বাইডেন এ প্রস্তাবে রাজি হননি।শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এতে সম্মতি দিয়েছেন।

কেরি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার আহবান করেছেন। কেরি বলেন, তিনি এমন বেশ কয়েকটি আলোচনায় উপস্থিত ছিলেন। এসব আলোচনায় নেতানিয়াহু এই প্রস্তাব দেন। নেতানিয়াহু আমাদের দিয়ে ইরানে হামলা চালাতে চেয়েছিলেন।

তিনি জানান, এই প্রস্তাব বারাক ওবামাকেও দেয়া হয়েছিল। তবে ওবামা, জো বাইডেন এবং জর্জ ডব্লিউ বুশ কেউই এতে রাজি হননি। কেরি আরও বলেন, একমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই রাজি হয়েছেন।

বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যাচ্ছে, আমেরিকার জনগণের মধ্যে ইসরায়েলের জনপ্রিয়তা কমতে শুরু করছে। প্রায় ৬৩ শতাংশ মানুষ ইসরায়েলকে অপছন্দ করছে। এরমধ্যে তরুণদের সংখ্যা বেশী। তারা মনে করছেন, ইসরায়েলের ফাঁদে পা দিয়ে আমেরিকা বিশ্বে তার প্রভাব-প্রতিপত্তি ও দাপট খুইয়েছে। তার অর্থনীতিও ক্ষতির মুখে।

ইরান-মার্কিন সামরিক সংঘাত এবং হরমুজ প্রণালীতে যুদ্ধের উস্কানিমূলক মন্তব্যের জেরে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইমপিচমেন্ট বা পদত্যাগের দাবি উঠেছে ।

কংগ্রেসের ডেমোক্র্যাটরা সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন, তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে এই অপসারণ কার্যকরী করা কঠিন। কিন্তু রিপাবলিকান দলের নীতি নির্ধারক ও প্রভাশালী সদস্যরা উদ্বিগ্ন দলের জনপ্রিয়তা কমতে শুরু করায়। আগামী নির্বাচনে জয়লাভ নিয়ে তার শংকিত। কারণ দলীয় সমর্থন দূর্বল হয়ে আসছে ট্রাম্পের এলোমেলো বক্তব্য ও সিদ্ধান্তে।

এত কিছুর পর তবে বিশ্ব তাকিয়ে আছে আমেরিকা-ইরানের শান্তি আলোচনার দিকে।

 

 

লেখক: সাংবাদিক

বি.দ্র.- ( বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers