বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

স্বাস্থ্য-খাতে চরম অবহেলা অন্তর্বর্তী সরকারের

মাঈনুদ্দীন দুলাল ২৫ এপ্রিল , ২০২৬, ১৯:০৭:১৭

274
  • স্বাস্থ্য-খাতে চরম অবহেলা অন্তর্বর্তী সরকারের

জলাতঙ্ক এক মারণব্যাধী। আক্রান্ত ব্যক্তির মৃত্যু নিশ্চিত। লক্ষণ দেখা দয়ার পর মৃত্যুহার শতভাগ। সবচেয়ে ক্ষমতাবান লোক, যার সর্বাধুনিক চিকিৎসার সুযোগ আছে জলাতংকের লক্ষণ দেখা দিলে তারও মৃত্যু নিশ্চিত। বাঁচার একমাত্র উপায় লক্ষণ দেখা দেয়ার আগেই ভ্যাকসিন নেয়া।

র‍্যাবিস ভাইরাসজনিত এই মারাত্মক ও প্রাণঘাতি জুনোটিক রোগটি কুকুর, বিড়াল, শিয়াল, বাঁদুড় কামড়ালে বা আঁচড় দিলে লালার মাধ্যমে ছড়ায়। আর আমাদের দেশে সম্প্রতি এই রোগের প্রতিকারক ভ্যাকসিন দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। যথা সময়ে বিশেষ করে ইন্টেরিয়াম সরকার এই ভ্যাকসিনটি আমদানি করে মজুত গড়ে না তোলায়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি’র এ বিষয়ে একটি প্রতিবেদনে  বলছে—‘দশ বছরের ছেলেকে কুকুর কামড়েছে। তাই ছেলেকে নিয়ে হন্তদন্ত হয়ে হাসপাতালে ঢুকছিলেন রুবি আক্তার। শ্রমজীবী রুবি আক্তার থাকেন মুন্সীগঞ্জ শহরে। কিন্তু হাসপাতালে এসে জানতে পারলেন জলাতঙ্কের কোনো ভ্যাকসিন নেই। কিনতে হবে বাইরে থেকে। নিরুপায় রুবি আক্তার তখন টিকা কিনতে বাইরে গেলেন। ফিরে আসলেন এক ঘণ্টা পর। ফার্মেসি থেকে বললো টিকার দাম নয়শো টাকা। কিন্তু আমার কাছে নয়শো টাকা নাই। আমি তো দিন হাজিরা পাই তিনশো টাকা করে। পরে বাড়িওয়ালার কাছে গেলাম টাকা ধার করতে। সেই টাকা দিয়ে টিকা কিনলাম।’

এই টিকা জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি চিকিৎসা সেবা কেন্দ্রে বিনামূল্যে পাবার কথা। সেখানে উচ্চ মূল্যে খোলা বাজার থেকে কিনতে হচ্ছে। অতি দরিদ্র মানুষের পক্ষে যা সম্ভব নয়। তখন তাকে ভাগ্যের উপর নির্ভর করতে হচ্ছে। আর এর লক্ষণ দেখা দিলে স্বজনের যন্ত্রনা দায়ক নিশ্চিত মৃত্যুর জন্যে অপেক্ষা করতে হবে।

সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, গত একমাসে দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৫১ জন শিশু মারা গেছে। শনাক্ত হয়েছে ৩ হাজার ৬০৭ জন। সরকারের টিকাদান কর্মসূচী ইপিআইয়ের সূত্রে জানা গেছে, সারাদেশে টিকার যে চাহিদা আছে সেগুলো সরবরাহ করতে হবে। কিন্তু এগুলো বাদ দিয়েও অন্তত তিন মাসের আলাদা স্টক রাখতে হবে। এটাকে বলা হয় বাফার স্টক। এই বাফার স্টক নেই। ইন্টরিয়াম সরকারের অদূরদর্শিতা ও অবহেলায় এই সংকট তৈরি হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময় অর্থনৈতিক বিশৃংখলা, দেশের স্বার্থ বিরোধী চুক্তি, বন্দর লিজসহ নানা সিদ্ধান্ত নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে। কিন্তু দেশের স্বাস্থ্য বিভাগ নিয়ে ঐ সরকারের চরম অবহেলা এখন প্রকাশ্যে আসছে। হামের টিকার অভাবে শিশু মৃত্যু ও জলাতংকের ভ্যাকসিন সংকট তাদের অযোগ্যতা ও অবহেলাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers