রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

ফিচার
  >
বিশেষ কলাম

আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি...

মাঈনুদ্দীন দুলাল ১৬ জুলাই , ২০২৬, ১২:২৩:১৪

286
  • সংগৃহীত

‘একা খেল না। চল সবাই মিলে খেলি। একসাথে খেললে জেতা যায়। খেলা উপভোগ করা যায়। আর সেই আনন্দ কোটি কোটি ফুটবল ভক্তের সাথে উদযাপন করা যায়।’

এই গ্রহের বর্তমানের সেরাদের সেরা ও মহান খেলোয়াড় লিওনেল মেসি ফুটবল বিশ্বকে এবং অনাগত ফুটবলারদের এই বার্তাই দিচ্ছেন বারবার। এই বিশ্বকাপে গোল্ডেন বুটের দাবীদার তিনি। গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে যৌথভাবে ৮টি করে গোল নিয়ে শীর্ষে আছেন। তবে এমবাপ্পের ৩টি অ্যাসিস্টের বিপরীতে মেসির ৪টি অ্যাসিস্ট থাকায় আর্জেন্টাইন তারকা মেসি পুরস্কারটি জেতায় সুবিধাজনক অবস্থানে আছেন।

গোল্ডেন বুট, গোল্ডেন বল এসবের তোয়াক্কা করছেন না মেসি। তার ইতিহাস বলে গোল করার প্রচন্ড ক্ষুধা নিয়েই তিনি খেলেন।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২১টি গোল,সর্বোচ্চ ১২টি অ্যাসিস্ট এবং সর্বোচ্চ ৩৩ টি গোল-কন্ট্রিবিউশনের রেকর্ড তাঁর দখলে। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ৮ বার (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১, ২০২৩) ব্যালন ডি'অর জিতেছেন।

তবে মেসি বিভিন্ন সময় দেখিয়েছেন গোল করার চেয়ে দলের জয় বড়। দেশ আরো বড়। ইংল্যান্ডের সাথে এই বিশ্বকাপ সেমিফাইনালে আমরা দেখলাম দুটো গোলই সরবরাহ করেছেন তিনি। তারই কৃতিত্ব। চমৎকার মাপা ও বুদ্ধিদীপ্ত প্লেসিং। ৮৫ মিনিটে লিওনেল মেসির পাসে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। খেলা শেষের (৯০+২) সময়ে  মেসি গজ ফিতা মেপে ক্রস করলে  লাওতারো মার্তিনেজ  গোখরার ফনা তুলে হেডে গোলটি  করেন।শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে আনন্দে মাতে আর্জেন্টিনা। নীলের সুনামি গ্যালারি জুড়ে।

গোল্ডেন বুটকে তুচ্ছ করে নক আউট পর্বে মেসি আর্জেন্টিনাকে খাদের নীচ থেকে বারবার টেনে তুললেন গোল অ্যাসিস্ট করে। এবং তা শেষ মুহূর্তে। জাদুকর যেমন কঠিন ধাঁধার সমাধান করেন শেষ মুহূর্তে,তেমনি মেসিও দেখালেন সেই জাদু। যেন তিনি ভবিষ্যৎদ্রষ্টা কি হবে শেষ পর্যন্ত তিনি জানেন। কি করবেন তাও জানতেন এই জাদুকর।

মেসি বর্তমান তরুন ও অনাগত ফুটবলারদের যেন বলে যাচ্ছেন, অহম ভুলে সকলে সমান্তরালে মিশে,কাঁধে কাঁধ মিলিয়ে, একসাথে খেলি। একসাথে জিতি। জয়ের আনন্দ মিঠাই ভাগাভাগি করে খাই।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers