বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

ফিচার
  >
বিশেষ কলাম

শতবর্ষে ভূপেন: মানুষই তার গন্তব্য

মাঈনুদ্দীন দুলাল ১২ সেপ্টেম্বর , ২০২৬, ১৫:৫০:৪৩

369
  • শতবর্ষে ভূপেন: মানুষই তার গন্তব্য

মানবতার কন্ঠস্বর, কিংবদন্তিতুল্য সংঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা শতবর্ষে পা দিলেন। তিনি শারীরিকভাবে আমাদের কাছে নেই। তবে তার কন্ঠস্বর, সঙ্গীত মাধুর্য ও অনুপ্রেরণা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছে এবং থাকবে। ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর তিনি আসামের সদিয়ায় জন্ম গ্রহণ করেন। ভারত তার সর্বোচ্চ খেতাব ভারতরত্ন দিয়ে এই অসামান্য প্রতিভাকে সম্মানিত করেছে। তার গাওয়া ও সুরকরা ' মানুষ মানুষের জন্য....' গানটি বিবিসি'র সর্বকালের সেরা নির্বাচিত ২০টি গানের মধ্যে ২ নাম্বারে জায়গা পেয়েছে।

ভূপেন হাজারিকার গানের সবচেয়ে বড় শক্তি ও সৌন্দর্য মানবিক মূল্যবোধের জয়গান। তার গানে আছে সাধারণ মানুষের জীবনসংগ্রাম, স্বপ্ন ও মুক্তির চিরন্তন আকাঙ্ক্ষা। তবে প্রেমও এসেছে শাশ্বত আকাঙ্ক্ষার হাত ধরে।

'মানুষ মানুষের জন্য’, ‘বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের’, ‘গঙ্গা আমার মা, পদ্মা আমার মা’, ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল’ ' আমি এক যাযাবর' ' ডুগডুগ ডম্বরু' এমনসব গানে তিনি জাতপাত, বর্ণবৈষম্য ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সমতা ও মানুষে মুক্তির ইশতেহার বিলিয়েছেন।

 তার গান নির্দিষ্ট সময় বা প্রজন্মকে অতিক্রম করেছে। সময় , সমাজ বদলেছে, কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা,ও অধিকারের দাবীগুলো আজও প্রাসঙ্গিক এবং সংগ্রাম মুখর। ভূপেন হাজারিকার গানের শক্তি আমরা বারবার টের পাই। আমাদের বোধের দরজায় টোকা মারে।

ভূপেন ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গের সক্রিয় কর্মী ছিলেন। সেই প্রেরণা থেকে সংগীত তার কাছে শুধুই শিল্পচর্চা ছিল না, মানুষের কাছে যাওয়ার এবং সমাজের নানা অসঙ্গতির কথা জানান দেয়ার একটি শক্তিশালী মাধ্যমও ছিল।

ভূপেন হাজারিকা যখন আমেরিকায় সংঙ্গীত বিষয়ে পড়াশোনা করতে যান সেই সময় তার সংগীতভাবনায় মার্কিন গণসঙ্গীত শিল্পী ও মানবাধিকারকর্মী পল রোবসনের প্রভাব পড়ে।

রোবসনের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। রোবসনের গান ও মানবতাবাদী চরিত্র তাকে গভীরভাবে প্রভাবিত করে।

রোবসনের বিখ্যাত ‘ওল্ড ম্যান রিভার’ গান থেকে অনুপ্রানিত হয়ে ভূপেন হাজারিকা সৃষ্টি করেন ‘বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার’ গানটি। নদী মাতৃক এই পলল ভূমির দুই তীরের জনপদের জীবন সংগ্রাম, বঞ্চনা ও হাহাকারকে কেন্দ্র করে তৈরি গানটি তার শিল্প ভাবনা এবং স্বপ্নকে চিত্রায়িত করে। এটি তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি।

গায়ক, কবি,সুরকার,সঙ্গীত পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক কর্মীর পরিচয়ে সমৃদ্ধ ছিল তার জীবন। ৮ নভেম্বর, ২০১১ সালে ভূপেন হাজারিকা মারা যান। তার জন্ম শতবর্ষ আসামসহ সারা ভারত ও পৃথিবীর বিভিন্ন প্রান্তে সশ্রদ্ধ চিত্তে উদযাপন করা হয়েছে। মানুষ তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে, তারওতো গন্তব্য ছিল মানুষ।

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers