বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

ফিচার
  >
প্রাণী ও পরিবেশ

আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর

নিউজজি ডেস্ক ৩০ মার্চ , ২০২৫, ১২:১০:২৪

181
  • ছবি : সংগৃহীত

ঢাকা: প্রতিনিয়তই বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকার বাতাসও। কয়েক দিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা।

রোববার (৩০ মার্চ) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের পরিসংখ্যান অনুযায়ী, ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১৫৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে এবং বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে।

এদিন, বায়ুর মান ২৩০ নিয়ে বায়ুদূষণে শীর্ষে ছিল নেপালের কাঠমান্ডু। ১৯২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই।

এছাড়া, ১৬১ স্কোর নিয়ে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। আর ১৫৯ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে কুয়েতের কুয়েত সিটি। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটির স্কোর ১৫৮। এরপরই রয়েছে দেশটির আরেক শহর করাচি, স্কোর ১৫৭।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers