শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

ফিচার
  >
প্রাণী ও পরিবেশ

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

নিউজজি প্রতিবেদক ২৫ এপ্রিল , ২০২৫, ১২:২২:২৬

230
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণে বিশ্বে শহরগুলোর তালিকায় আজ দশম স্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১০৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এদিন ঢাকার শীর্ষ তিন দূষিত এলাকা মিরপুর ৬ এর শিয়ালবাড়ি সরকারি কর্মকর্তাদের কোয়ার্টার (১১৫), গুলশান লেক পার্ক (১১৫) ও বেচারাম দেউড়ি (১১০)। এসব এলাকায় বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’পর্যায়ে রয়েছে।

আজ দূষণের শীর্ষে রয়েছে নেপালের কাঠমান্ডু। একিউআই ২৪৫ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এরপরেই রয়েছে ভারতের দিল্লি (১৯২), মিশরের কায়রো (১৬৬), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৬৫)। শহরগুলোর বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers