মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
প্রাণী ও পরিবেশ

দূষিত শহরের তালিকায় দশম ঢাকা, শীর্ষে লাহোর

নিউজজি প্রতিবেদক ১১ মে , ২০২৫, ১১:৪০:০৬

179
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর। ১১৯ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। তালিকায় প্রথম পাকিস্তানের লাহোর এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। রোববার (১১ মে) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এ তথ্য নেয়া হয়েছে।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা গেছে, দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে থাকা লাহোরের বায়ুর মানের স্কোর ১৮১, দ্বিতীয় স্থানে থাকা দিল্লির স্কোর ১৬৮। ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers