বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ , ৪ রবিউস সানি ১৪৪৮

ফিচার
  >
প্রাণী ও পরিবেশ

সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব জেলায়

নিউজজি ডেস্ক ৫ জুন , ২০২৫, ১২:৩৯:২৬

261
  • ছবি: সংগৃহীত

ঢাকা: বৃষ্টিপাতের দাপট কমে কিছুটা বেড়েছে তাপমাত্রা। তবে এখনো থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। এই অবস্থায় দুপুরের মধ্যে দেশের ৫ বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সন্ধ্যার মধ্যেই দেশের ১০ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দুপুরের মধ্যে দেশের ৫ বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। ফেসবুকে দেয়া এক পোস্টে বৃষ্টিপাতের সম্ভাব্য সময়ের কথাও জানিয়েছেন তিনি।

পোস্টে মোস্তফা কামাল পলাশ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সিলেট বিভাগের সব জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে। পাশাপাশি সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া সকাল সাড়ে ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, উত্তর চট্টগ্রাম, নোয়াখালী ও খাগড়াছড়ি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের কিছুটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে।

তবে এই সময়ে খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম বলেও জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers