সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ , ২৭ মুহররম ১৪৪৮

ফিচার
  >
প্রাণী ও পরিবেশ

ঢাকার বাতাসের মানে আজ উন্নতি

নিউজজি প্রতিবেদক ২৮ জুন , ২০২৫, ১২:৩৮:৫২

243
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার বাতাসের যথেষ্ট উন্নতি হয়েছে। দূষণ সহনীয় মাত্রায় থাকার ফলে এর অবস্থান পিছিয়ে এখন ঠেকেছে ৪৭ নম্বরে গিয়ে। অথচ একদিন আগে শুক্রবার ঢাকার অবস্থান ছিল ১১তম।

বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের শনিবার (২৮ জুন) সকাল ১০টা ১৩ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ৫৬। এই স্কোর অনুযায়ী বাতাসের মান ভালো না হলেও সহনীয় মাত্রায়।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির বায়ুমান ১৮১, যা সবার জন্য অস্বাস্থ্যকর। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে- উগান্ডার কামপালা, ইন্দোনেশিয়ার মেদান, পাকিস্তানের লাহোর ও ইন্দোনেশিয়ার বাটাম।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers