বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

ফিচার
  >
প্রাণী ও পরিবেশ

আজ বায়ুদূষণের শীর্ষে আফগানিস্তানের কাবুল, ঢাকা ৮ নম্বরে

নিউজজি ডেস্ক ৩ জানুয়ারি , ২০২৬, ১১:০৯:৩৪

196
  • ছবি : সংগৃহীত

ঢাকা: আজ বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে আফগানিস্তানের কাবুল। এদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ৮ নম্বরে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা কাবুলের দূষণ স্কোর ৪২৯ অর্থাৎ এই শহরের বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এই শহরটির দূষণ স্কোর ২৪৪ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর।

তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ২৩৫ অর্থাৎ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।

অপরদিকে, রাজধানী ঢাকা রয়েছে ৮ নম্বরে। এই শহরের দূষণ স্কোর ১৬৩ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন