শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

ফিচার
  >
প্রাণী ও পরিবেশ

বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

নিউজজি ডেস্ক ৩ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৪২:২৬

182
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বের নানা শহরে প্রতিনিয়ত বাড়ছে বায়ুদূষণের মাত্রা। দীর্ঘদিন ধরেই এই সংকটে ভুগছে মেগাসিটি ঢাকা। মাঝখানে কিছুদিন শহরের বায়ুমানে সামান্য উন্নতি দেখা গেলেও সাম্প্রতিক সময়ে আবারও দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। প্রায় প্রতিদিনের মতো আজও ‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ঢাকা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার বাতাসের মান রেকর্ড করা হয় ২৮৭। এ মাত্রার বায়ুকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই স্কোরের কারণে ওই সময় বিশ্বে সবচেয়ে দূষিত শহর হিসেবে ঢাকার অবস্থান উঠে আসে তালিকার শীর্ষে।

এ ছাড়া স্কোর ২৮১ নিয়ে দ্বিতীয় স্থানে ইসরায়েলের তেল আবিব এবং ২৩৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন