শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

ফিচার
  >
প্রাণী ও পরিবেশ

শুষ্ক আবহাওয়ায় দূষণে শীর্ষে ঢাকা

নিউজজি ডেস্ক ১৯ ফেব্রুয়ারি , ২০২৬, ১০:৪১:৪৫

120
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ২৭৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সময়ে ২৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ১৯৬। চতুর্থ অবস্থানে থাকা কলকাতার স্কোর ১৯৩। আর পঞ্চম স্থানে রয়েছে চীনের ইউহান, যার স্কোর ১৭২।

একিউআই মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, আর ১৫১ থেকে ২০০ হলে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। 

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন