মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
প্রাণী ও পরিবেশ

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

নিউজজি ডেস্ক ১৮ এপ্রিল , ২০২৬, ১১:০৬:৫৫

99
  • সংগৃহীত

ঢাকা: দেশের ৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ এপ্রিল) দুপুরের মধ্যে এসব জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। জেলাগুলো হলো- রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট।

শনিবার (১৮ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers