শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ , ১ রবিউল আউয়াল ১৪৪৮

ফিচার
  >
প্রাণী ও পরিবেশ

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা ২ নম্বরে

নিউজজি ডেস্ক ১৯ মে , ২০২৬, ১১:২৩:২৫

207
  • সংগৃহীত

ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরের মতো দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে রাজধানী ঢাকা। সাম্প্রতিক বৃষ্টিতে বায়ুমানে কিছুটা উন্নতি দেখা গেলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। মঙ্গলবার (১৯ মে) সকালেই বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন সকালে ঢাকার বায়ুমানের সূচক (একিউআই) ছিল ১৭৮। এ মান জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

একই সময়ে ৩০০ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। এছাড়া ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল উগান্ডার রাজধানী কাম্পালা। ভারতের দিল্লি ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ এবং নেপালের কাঠমান্ডু ১৫২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো বায়ুমান নির্দেশ করে। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে গণ্য করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও বাইরে চলাফেরা ও কার্যক্রম সীমিত রাখতে বলা হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers