শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ , ১ রবিউল আউয়াল ১৪৪৮

ফিচার
  >
প্রাণী ও পরিবেশ

দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

নিউজজি ডেস্ক ২১ জুলাই , ২০২৬, ১০:৪৫:৩৩

98
  • সংগৃহীত

ঢাকা: দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আজ ভোর ৫টা থেকে দুপুর একটার মধ্যে ঝড়ের পূর্বাভাস রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, মাদারীপুর, যশোর এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. আব্দুল জলিল মিয়া স্বাক্ষরিত ওই পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনশ্চ: ১ নম্বর) সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers