বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

ফিচার
  >
প্রাণী ও পরিবেশ

বায়ুদূষণের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয়

নিউজজি ডেস্ক ৩ অক্টোবর , ২০২৬, ১২:১৮:১৪

263
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর বায়ুকণার কারণে বিশ্বজুড়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এরই মধ্যে শনিবার (৩ অক্টোবর) বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক (AQI) স্কোর ২০৪, যা খুবই অস্বাস্থ্যকর পর্যায়ের ইঙ্গিত দেয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, একই দিনে ১৬৯ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বায়ুর মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অন্যদিকে ১৭৩ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। শনিবার (০৩ অক্টোবর) আইকিউএয়ারের প্রকাশিত তথ্য থেকে জানা যায়।

রাজধানী ঢাকা শহর ১৬৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে ভারতের আরেক শহর দিল্লি, এই শহরের স্কোর ১৬৮। ১৬৫ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers