সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
ফেসবুক কর্ণার

শিক্ষার্থীরা যদি মনে করেন এটাই তাদের রায়, তবে সেটিকে সম্মান জানাই: হামীম

নিউজজি ডেস্ক ১০ সেপ্টেম্বর , ২০২৫, ০৩:৩৩:০০

318
  • শিক্ষার্থীরা যদি মনে করেন এটাই তাদের রায়, তবে সেটিকে সম্মান জানাই: হামীম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামীম ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের রায়ের প্রতি সম্মান জানিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে, বিভিন্ন হলভিত্তিক ফলাফল আসতে থাকলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে হামীম লেখেন, ‘শিক্ষার্থীরা যদি মনে করেন এটাই তাদের রায়, তবে সেটিকে সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।’

পোস্টে হামীম দাবি করেন, নির্বাচনের পরিবেশ সামগ্রিকভাবে উৎসবমুখর থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। বিশেষ করে ভোট গণনার সময় মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপির অভিযোগ তোলেন তিনি।

তিনি আরও লেখেন, ‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং যতদিন থাকবো আপনাদের পাশেই থাকবো।

এর আগে, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান এক পোস্টে ফলাফল প্রত্যাখ্যান করে লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers