শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
ফেসবুক কর্ণার

ভালোবাসার মানে সম্মান, ফারিয়া সত্যিই জয়ী: পিয়া জান্নাতুল

নিউজজি ডেস্ক ২০ সেপ্টেম্বর , ২০২৫, ১৬:৪১:৫০

442
  • ভালোবাসার মানে সম্মান, ফারিয়া সত্যিই জয়ী: পিয়া জান্নাতুল

ঢাকাই শোবিজ অঙ্গনে আবারও বিয়ের আনন্দঘন খবর। অভিনেত্রী শবনম ফারিয়া দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই বিয়ের আনুষ্ঠানিকতা।

ফারিয়ার এই নতুন জীবনের সূচনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়। তবে সবার নজর কাড়ে মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের আবেগঘন শুভেচ্ছা।

ফেসবুকে ফারিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি প্রকাশ করে পিয়া লিখেছেন, বিবাহিত জীবনে স্বাগতম, ফারিয়া ও তানজিম। গত কয়েক মাসে আমি দেখেছি, তানজিম ফারিয়ার প্রতি কী অসাধারণ সম্মান দেখায়। ওর ব্যাগ বা ওড়না কোনো দ্বিধা ছাড়াই বহন করে, প্রয়োজনের মুহূর্তে সবসময় পাশে দাঁড়ায়।

তিনি আরও যোগ করেন, আমার কাছে ভালোবাসা মানেই সম্মান। আর ফারিয়া, তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে। তোমাদের জীবনে অফুরন্ত ভালোবাসা, হাসি আর আনন্দের মুহূর্ত থাকুক।

শুধু ভক্তরাই নয়, ফারিয়ার কাছের মানুষরাও শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন নবদম্পতিকে। নতুন যাত্রায় তারকার এই বিয়ে হয়ে উঠেছে শোবিজ মহলে আলোচনার উষ্ণতম বিষয়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers