সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
ফেসবুক কর্ণার

নতুন লুকে চমক দিলেন পূর্ণিমা

নিউজজি ডেস্ক ২০ সেপ্টেম্বর , ২০২৫, ১৭:০৩:৪৭

429
  • নতুন লুকে চমক দিলেন পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা আবারও ভক্তদের নজর কাড়লেন একেবারে নতুন লুকে। নব্বই দশকে বড় পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেত্রীকে দেখে এখনও কমবয়সী তরুণীর মতোই লাগে, এমন মন্তব্যই ঘুরে ফিরে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি নিজের ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন পূর্ণিমা। সেখানে তাকে দেখা যায় সিল্কি কালো পোশাকে, চুলে ব্রাউন কালার ও ওয়েভি স্টাইলে। পোজ আর হাসিতেও ধরা দিয়েছে অনন্য লাবণ্য। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, আমার নতুন লুক; আর নতুন লুক মানেই নতুন ভাইব!

ছবিগুলো প্রকাশের পর মন্তব্য ঘরে ভক্তরা ভরিয়ে দিচ্ছেন ভালোবাসা আর প্রশংসায়। কেউ লিখেছেন, আপনি আগের মতোই সুন্দর। আবার কেউ লিখেছেন-

একটুও বয়স বাড়েনি।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’  চলচ্চিত্র দিয়ে পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক। আর কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ ছবিতে অভিনয়ের জন্য তিনি অর্জন করেন প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আড়াই দশকেরও বেশি সময় ধরে লাইট-ক্যামেরার দুনিয়ায় সক্রিয় পূর্ণিমা এখনও সেই আগের মতোই রূপ আর আকর্ষণে ভক্তদের চমকে দেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers