সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ , ১ রবিউস সানি ১৪৪৮

ফিচার
  >
ফেসবুক কর্ণার

‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি খেয়েছি’

নিউজজি ডেস্ক ২৯ সেপ্টেম্বর , ২০২৫, ০০:১৪:৪৮

409
  • ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি খেয়েছি’

ঢাকা: বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানকে দেশের খেলায় পুনর্বাসন না করার সিদ্ধান্তের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহস্র গালি শুনতে হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। একই সঙ্গে নিজের অবস্থানে অটল থেকে তিনি দাবি করেছেন, তার সিদ্ধান্তই সঠিক ছিল।

রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ লিখেছেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But i was right. End of the discussion।

১

যদিও পোস্টে তিনি সাকিব আল হাসানের নাম সরাসরি উল্লেখ করেননি, তবে ক্রিকেট মহলে বিষয়টি স্পষ্ট যে তিনি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দলে দ্রুত পুনর্বাসন দেওয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাই বলেছেন।

সাকিবের পক্ষে আইনি সহায়তা বা দ্রুত দলে ফেরার পদক্ষেপ না নেওয়ায় সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন আসিফ মাহমুদ।

উল্লেখ্য, এই পোস্টের মাধ্যমে তথ্য উপদেষ্টা আসিফ মাহমুদ ইঙ্গিত দিলেন যে সমালোচনার পরেও তিনি মনে করেন সেই সময়ে তার নেওয়া অবস্থান এবং সিদ্ধান্ত যৌক্তিক ও সঠিক ছিল।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers