মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
ফেসবুক কর্ণার

ফের সাকিবকে নিয়ে আসিফ মাহমুদের স্ট্যাটাস

নিউজজি ডেস্ক ২৯ সেপ্টেম্বর , ২০২৫, ১৮:২৭:৫৭

464
  • ফের সাকিবকে নিয়ে আসিফ মাহমুদের স্ট্যাটাস

ঢাকা: ‍কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে ফের ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবার সাকিবের বলা এক গোপন তথ্যও ফাঁস করেছেন ক্রীড়া উপদেষ্টা। যদিও পোস্টে সাকিবের নাম উল্লেখ করেননি উপদেষ্টা।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে স্ট্যাটাসটি দেন আসিফ মাহমুদ। 

তিনি বলেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।’

এরপর আসিফ বলেন, You know who (আপনারা জানেন সে কে)। পরে তিনি আরও বলেন, যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না।

বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it (মুখোমুখি হন)।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers