শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ , ২৪ মুহররম ১৪৪৮

ফিচার
  >
ফেসবুক কর্ণার

নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার

নিউজজি ডেস্ক ৯ অক্টোবর , ২০২৫, ১৭:০১:৪৬

724
  • নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে চলমান আন্দোলনে এবার সংহতি প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালে ‘কাবিলা’ চরিত্রে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পলাশ লেখেন:

নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।

তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নোয়াখালীর শত শত মানুষ মন্তব্যে তাকে সাধুবাদ জানান এবং বিভাগ গঠনের দাবিতে আরও জোরদার আন্দোলনের আহ্বান জানান।

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে জন্ম নেওয়া এই অভিনেতা ইতোমধ্যে অভিনয় করেছেন ৮০টির বেশি নাটকে। শুধু অভিনয় নয়, তিনি কাজ করছেন পরিচালনার দিকেও। ওটিটি প্ল্যাটফর্মেও তার উপস্থিতি উল্লেখযোগ্য।

নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে সম্প্রতি জেলার বিভিন্ন উপজেলায় মানববন্ধন, সমাবেশ ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। এবার এই দাবিতে জনপ্রিয় তারকার সরব অবস্থান নতুন মাত্রা যোগ করল।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers