মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
ফেসবুক কর্ণার

কোনো ঘাতকের বুলেট আর তোমাকে ছুঁতে পারবে না: তাজুল ইসলাম

নিউজজি ডেস্ক ১৯ ডিসেম্বর , ২০২৫, ০০:৪০:৩৯

170
  • কোনো ঘাতকের বুলেট আর তোমাকে ছুঁতে পারবে না: তাজুল ইসলাম

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদির অকাল প্রয়াণে শোকস্তব্ধ দেশ। তার এই চলে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক হৃদয়স্পর্শী ও কাব্যিক বার্তা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

অ্যাডভোকেট তাজুল ইসলাম তার বার্তায় হাদির শাহাদাতবরণকে পার্থিব জীবনের সীমাবদ্ধতা পেরিয়ে এক অনন্ত যাত্রার সাথে তুলনা করেছেন। তিনি লিখেছেন, মাত্র কয়দিন আগে আমাদের নিরাপত্তার প্রার্থনা করে তুমি তো নিজেই স্বার্থপরের মতো হাসতে হাসতে জীবনের বেড়াজাল ছিন্ন করে জিব্রাঈলের বিস্তৃত ডানায় ভর করে পৌঁছে গেলে স্রষ্টার কাছাকাছি। কোনো ঘাতকের বুলেট আর কোনোদিন তোমার নিরাপত্তা ভেদ করতে পারবে না!

তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, শারীরিক মৃত্যু হলেও আদর্শিক মৃত্যু হাদির মতো বিপ্লবীদের স্পর্শ করতে পারে না। তার মতে, ঘাতকদের বুলেট হয়তো শরীরকে বিদ্ধ করেছে, কিন্তু তার চেতনাকে স্তব্ধ করতে পারেনি। তিনি বলেন, বাংলাদেশের কোটি তরুণ-যুবার প্রাণে তুমি চিরদিন বেঁচে থাকবে। ঘাতকেরা বুঝেনি— হাদীদের কখনো হত্যা করা যায় না, পরাজিত করা যায় না।

গত ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে এক নৃশংস হামলায় গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি। ঢাকা ও সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাজুল ইসলামের এই বার্তাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ এই বার্তার নিচে মন্তব্য করে ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers