সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
ফেসবুক কর্ণার

হাদির মৃত্যুতে যা বললেন আজহারি

নিউজজি ডেস্ক ১৯ ডিসেম্বর , ২০২৫, ০১:৫৬:৩১

314
  • হাদির মৃত্যুতে যা বললেন আজহারি

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। 

বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন— ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওসমান হাদির আত্মত্যাগকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন।

এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা সম্পন্ন করেন ওসমান হাদী। এরপর দুপুর ২টা ২০ মিনিটের দিকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি মোটরসাইকেলে আসা হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers