সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
ফেসবুক কর্ণার

নুরুল কবিরের ওপর হামলাকারীরা দুর্বৃত্ত : নুরুল হক নুর

নিউজজি ডেস্ক ১৯ ডিসেম্বর , ২০২৫, ১০:৪১:৪৬

3K
  • নুরুল কবিরের ওপর হামলাকারীরা দুর্বৃত্ত : নুরুল হক নুর

ঢাকা: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের কলমযোদ্ধা, গণতন্ত্রের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর নিউএজ সম্পাদক নুরুল কবিরের ওপর হামলাকারীরা স্পষ্টতই দুর্বৃত্ত। এদের চিহ্নিত করুন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ফেসবুকের একটি পোস্টে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর আরো বলেন, “আমাদের জীবনবাজির লড়াইয়ে দুর্বৃত্তদের ফায়দা হাসিল করতে দেব না।”

আমাদের লড়াই ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার ভবনের সামনে হামলার শিকার হন ইংরেজি দৈনিক নিউজ এইজ সম্পাদক নূরুল কবীর।

রাতে একদল বিক্ষোভকারী ডেইলি স্টারে ভাঙচুর ও আগুন দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরুল কবীর। হামলাকারীদের থামানোর চেষ্টা করতে গিয়ে তিনি তাদের হাতে নাজেহাল হন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers