সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
ফেসবুক কর্ণার

ভালোবাসা দিবসে পরিচ্ছন্নতাকর্মীদের ফুল-মিষ্টিসহ শুভেচ্ছা মেয়র আতিকুলের

নিউজজি ডেস্ক ১৫ ফেব্রুয়ারি , ২০২২, ১১:৫১:৩১

751
  • ভালোবাসা দিবসে পরিচ্ছন্নতাকর্মীদের ফুল-মিষ্টিসহ শুভেচ্ছা মেয়র আতিকুলের

ঢাকা : ভালোবাসা দিবস উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বিনিময়ের কয়েকটি ছবি পোস্ট করেন তিনি।

ওই পোস্টে আতিকুল লিখেছেন, ‘যারা এই শহরকে পরিচ্ছন্ন রাখে, যাদের ঘামে-শ্রমে শহর থাকে সুন্দর, তাদেরও ভালোবাসা প্রাপ্য। এই ভালোবাসা দিবসে অন্তত একটু ভালোবাসার ভাগ দিতে হবে। যাদের জন্য এই ঢাকা শহর গড়ে উঠছে সুস্থ, সচল ও আধুনিক হয়ে।’

আতিকুলের এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকে। তার সেই পোস্টে মো. তাসবিরুল হক অনু নামে একজন লিখেছেন, ‘প্রশংসনীয় উদ্যোগ! বেঁচে থাকুক, এমন ভালোবাসা সব!’

আজিম নামে একজন লিখেছেন, ‘ভালোবাসাই হোক ভালোবাসা অর্জনের হাতিয়ার...।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers