সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
ফেসবুক কর্ণার

সদ্যবিদায়ী আইজিপি’র আবেগঘন স্ট্যাটাস

ড. বেনজীর আহমেদ ১ অক্টোবর , ২০২২, ০৮:১৮:১৫

796
  • সদ্যবিদায়ী আইজিপি’র আবেগঘন স্ট্যাটাস

নিজের ফেসবুক আইডিতে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সদ্যবিদায়ী আইজিপি ড. বেনজীর আহমেদে। স্ট্যাটাসে নিজের দীর্ঘ কর্মজীবনের সহকর্মীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অভিবাদন জানিয়েছেন প্রিয় মাতৃভূমিকেও। পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো...

পরাশুনা শেষ করে যে কর্মজীবন শুরু করে ছিলাম বাংলাদেশের আইজিপি হিসাবে আজকে তার যবনিকাপাত হলো। পরম করুনাময় আল্লাহতায়ালার ইচ্ছায় ও মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় আমার ধারাবাহিকভাবে বাংলাদেশ পুলিশের শীর্ষ তিন পদে দায়িত্বপালনের দুর্লভ সুযোগ হয়েছে।

প্রতিটি পদে কর্তব্যপালনের সময় আমি আমার সহকর্মীদেরকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ মেধা, দক্ষতা, অভিজ্ঞতা, আন্তরিকতা, নিষ্ঠা, দেশপ্রেম এবং পেশার প্রতি কঠোর আনুগত্য দিয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি।

দায়িত্ব পালনকালে চেনা-অচেনা, পরিচিত-অপরিচিত দেশের সাধারণ মানুষ আমাকে যে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা প্রদর্শন করেছেন তার কোন প্রতিদান দেবার যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নেই। চাকরির শুরুকাল থেকে আজ পর্যন্ত আমার প্রতিটি সহকর্মীর কাছ থেকে আমি যে সহযোগিতা ও সমর্থন পেয়েছি তার জন্য তাদের প্রত্যকের কাছে আমার অনেক ঋণ।

শিখেছি সবার কাছ থেকে- জেষ্ঠ, সতির্থ, অনুজ। বিশেষ করে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে আজ স্মরণ করতে চাই, যারা দীর্ঘ সময় ব্যাপী 'মেইকিং অভ আ বেনজীর' এর লক্ষ্যে ব্যক্তিগতভাবে ভূমিকা রেখেছেন। সেই সঙ্গে পরিবার, শিক্ষক ও বন্ধু বান্ধব। আরো কৃতজ্ঞতা সব সহকর্মীদের কাছে যারা আমার নির্দেশে জনগন, দেশ ও রাষ্ট্রের নিরাপত্তা ও কল্যানের জন্য জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কর্তব্য পালন করেছেন, অনেকে আহত হয়েছেন, কেউ কেউ শাহাদাত বরণ করেছেন।

দেশের গণ মানুষের সার্বিক কল্যান হোক। আগামীর প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় জিতে যাক দেশ। প্রিয় মাতৃভূমিকে অভিবাদন।

লেখক : সদ্যবিদায়ী পুলিশ মহাপরিদর্শক

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers