সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
ফেসবুক কর্ণার

বিএনপি সন্ত্রাসীদের তান্ডবে ভূমিহীন ২৫ মুক্তিযোদ্ধা পরিবার

নিউজজি ডেস্ক ১৮ অক্টোবর , ২০২২, ১১:৫৬:৫৯

717
  • বিএনপি সন্ত্রাসীদের তান্ডবে ভূমিহীন ২৫ মুক্তিযোদ্ধা পরিবার

ঢাকা : প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, সরকারি দলের ছত্রছায়ায় কতিপয় চিহ্নিত সন্ত্রাসী দিনে-দুপুরে শহরের বলাশপুর মুক্তিযোদ্ধা বস্তিতে নারকীয় তান্ডব চালিয়ে ২৫ টি বাড়িঘর মাটির সঙ্গে মিশে মিশিয়ে দিয়েছে। ২০০১ সালের ২৪ শে নভেম্বর ভোরের কাগজ পত্রিকায় এই সংবাদ প্রকাশিত হয়।

সোমবার (১৭ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

সজীব ওয়াজেদ জয় ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সংবাদে জানা যায়,হামলার শিকার জোছনা বেগম,পুতুল বেগম,রোকেয়া খাতুন,ফজলুল হক,গিয়াস উদ্দিন ও হেলাল উদ্দিন সহ আরো অনেকে বলেন,বিএনপির সন্ত্রাসীরা আমাদের নিঃস্ব করে পথে বসিয়ে দিয়েছে।রান্নাবান্না করে শিশুসন্তানদের নিয়ে একবেলা খাবারের জোগাড় পর্যন্ত অবশিষ্ট রাখেনি।

দেশের শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধা দের পর্যন্ত ছাড়েনি বিএনপি সন্ত্রাসীরা।বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পরপরই দেশের মুক্তিযোদ্ধাদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছিল। বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত ক্যাডাররা মুক্তিযোদ্ধাদের জায়গা জমি দখল, হত্যাসহ নানা অপকর্মে মেতে ওঠে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers