বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ২৯ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক  ২৯ ডিসেম্বর , ২০২৫, ১৫:৩৮:৪৭

308
  • ছবি : সংগৃহীত

পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল মানবসমাজে প্রশান্তি, রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে নিউজজি ২৪ডটকমের নতুন আয়োজন ইতিহাসের এই দিনে।

চলুন জেনে নেয়া যাক ২৯ ডিসেম্বর ঘটা উল্লেখযোগ্য ঘটনাগুলো-

ইতিহাস

১৫০৩ - ক্যারিগনিয়ানোর যুদ্ধে স্পেনের কাছে ফ্রান্স পরাজিত হয়।

১৭৭৮ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: সাড়ে তিনহাজার ব্রিটিশ সৈন্যসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চবেল্ড ক্যামবেল জর্জিয়াতে বন্দি হন।

১৭৭৮ - ইংরেজ সেনাবাহিনী জর্জিয়ার সাভানাহ দখল করে।

১৮৩৫ - দি ট্রেইটি অব নিউ একোটা চুক্তি স্বাক্ষর। এর ফলে চোরকিদের হাতে থাকা জমিসমূহ যুক্তরাষ্ট্র সরকারের হাতে চলে আসে।

১৮৬০ - ব্রিটেনের প্রথম লৌহবৃত্ত যুদ্ধজাহাজ এইচএমএস ওয়ারিয়র সাগরে ভাসানো হয়।

১৮৯০ - এই দিনে আমেরিকার সাউথ ডাকোটার ওনডেড নী খাড়িতে আন্দোলনরত আদিবাসীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় আমেরিকান সৈন্যরা, এতে ১৫৩ জন নিহত হয় যার বেশিরভাগ ছিল নারী ও শিশু। এর মাধ্যমে আমেরিকার আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনের চির সমাপ্তি ঘটে। ইতিহাসে এটি ‘ওনডেড নী হত্যাযজ্ঞ’ নামে কুখ্যাত হয়ে আছে।

১৯১১ - সান ইয়াৎ সেন চীনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পান।

১৯১১ - খান সাম্রাজ্য থেকে মঙ্গোলিয়ার স্বাধীনতা লাভ।

১৯৩০ - স্যার মোঃ ইকবাল দুই দেশ ভাগ করা ও পাকিস্তান নির্মাণের জন্য একটা রূপরেখা প্রকাশ করেন।

১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লন্ডনে বিমান হামলার ফলে সেকেন্ড গ্রেট ফায়ার লন্ডন সৃষ্টি হয়। এতে প্রায় ২০০ সাধারণ মানুষ নিহত হন।

১৯৭২ - ভারতের কলকাতায় প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজ শুরু হয়।

১৯৭২ - মার্কিন পত্রিকা ‘লাইফ’-এর প্রকাশনা বন্ধ হয়ে যায়।

১৯৭৫ - নিউ ইর্য়কের লা গ্রেডিয়া এয়ারপোর্টে বোমা বিষ্ফোরণে ১১ জন নিহত ও ৭৪ জন আহত।

১৯৮৯ - ১৯৪৮-এর পর চেকোস্লাভাকিয়ার প্রথম অকমিউনিস্ট রাষ্ট্রপতি হলেন ভাকলাভ হাভেল।

১৯৯২ - কেনিয়ায় ২৫ বছর পর প্রথম রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৬ - গুয়েতামালা সরকারের সাথে গুয়েতামালার গেরিলা সংগঠন গুয়েতামালা ন্যাশনাল রেভুলেশন ইউনিয়নের নেতাদের সাথে শান্তি চুক্তি করা হয় এর ফলে দীর্ঘ ৩৬ বছরের গৃহযুদ্ধ শেষ হয়।

২০০০ - এদিন বাংলাদেশে ঈদুল আজহার রাতে চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদীতে এমভি জলকপোত এবং এমভি রাজহংসী নামের দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে রাজহংসী লঞ্চটি পানিতে তলিয়ে যায়, সে সময় ওই লঞ্চের ১৬২ জন যাত্রী নিহত হয়েছিলেন।

২০০৪ - বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক যাত্রা শুরু করে।

২০০৮ - বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হয়।

জন্ম

৭৬৫ - আলী আর-রিদা, দ্বাদশী শিয়া মুসলমানদের অষ্টম ইমাম। (মৃ. ৮১৮)

১৭০৯ - পিটার দ্য গ্রেটের কন্যা এলিজাবেথ পেত্রোভনা।

১৮০০ - ভলকানাইজড রাবারের উদ্ভাবক চার্লস গুডইয়ার।

১৮০৮ - এন্ড্রু জন‌সন, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি।

১৮৪৪ - উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় ব্যারিস্টার,ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি।(মৃ.২১/০৭/১৯০৬)

১৮৬৩ - সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা।

১৮৭৩ - সাহিত্যিক, সংগীতশিল্পী ইন্দিরা দেবী চৌধুরানী।(মৃ.১২/০৮/১৯৬০)

১৯১৪ - শিল্পাচার্য জয়নুল আবেদীন, বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী।(মৃ.২৮/০৫/১৯৭৬)

১৯১৭ - রামায়ণ (টেলিভিশন ধারাবাহিক) খ্যাত হিন্দি চলচ্চিত্র পরিচালক রামানন্দ সাগর। (মৃ.১২/১২/২০০৫

১৯২৬ - নোবেলজয়ী [১৯৭৭] পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী আবদুস সালাম (পদার্থবিজ্ঞানী)।(মৃ.২১/১১/১৯৯৬)

১৯৩৪ - নিত্যপ্রিয় ঘোষ, ভারতীয় বাঙালি প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ।

১৯৪২ - রাজেশ খান্না, ভারতীয় ফিল্ম তারকা। (মৃ.১৮/০৭/২০১২)

১৯৪৯ - সৈয়দ কিরমানী, ভারতীয় ক্রিকেট খেলোয়াড়।

১৯৬০ - ডেভিড বুন, অস্ট্রোলিয়ান ক্রিকেটার।

১৯৯৮ - রায়হানুল ইসলাম, তালজাঙ্গা, কিশোরগঞ্জ, বাংলাদেশ প্রতিষ্ঠাতা আয়োজন ও মহাপরিচালক >> বন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ _ রক্ত তরী, বাংলাদেশ _ জ্ঞানঘর, বাংলাদেশ _ স্বর্ণকিশোরী, বাংলাদেশ _ এবং B A G - (বাঘ) Bashati Association of Generation

২০০২ - মুসফেকুস সোয়ালেহীন ফাহাদ। তিনি বিখ্যাত সৎ মানুষ সারতাজ আরেফিনের ভাই।

মৃত্যু

১৮৯১ -জার্মান গণিতবিদ লিওপল্ড ক্রোনেকার।

১৯২২ - অম্বিকাচরণ মজুমদার, বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী, সমাজসেবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন।(জ.০৬/০১/১৮৫১)

১৯২৬ -জার্মান কবি রাইনার মারিয়ার রিলক।

১৯৭৯ - ভূপেন্দ্র কুমার দত্ত, ভারতীর, ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং বিপ্লবী।(জ.৮/১০/১৮৯২)

১৯৯৫ - মোনাজাতউদ্দিন, বাংলাদেশী সাংবাদিক।

২০০৩ - সালমা সোবহান, বাংলাদেশের প্রখ্যাত ব্যরিস্টার, শিক্ষক, মানবাধিকারকমী।

২০০৬ - নজরুলগীতির জনপ্রিয় শিল্পী ধীরেন বসু।(জ.১৯৩০)

২০১২ - টনি গ্রেগ, ইংরেজ টেস্ট ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার। (জ.০৬/১০/১৯৪৬)

২০১৫ - প্রখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সুবীর সেন। (জ.১৯৩৪)

২০২০ - পিয়েরে কার্দিন বিশ্ব বিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার। (জ. ০২/০৭/১৯২২)

২০২২ - বিশ্বখ্যাত ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে বিখ্যাত। (২৩/১০/১৯৪০)

দিবস

সংবিধান দিবস (আয়ারল্যান্ড)

স্বাধীনতা দিবস (মঙ্গোলিয়া)

ক্রিসমাসের পঞ্চম দিন (ওয়েস্টার্ন খ্রিস্টান)

কাওয়ানজা চতুর্থ দিন (মার্কিন যুক্তরাষ্ট্র)

খাঞ্জা উৎসব (যুক্তরাষ্ট্র)

নিউজজি/হাআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers