বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ৫ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক  ৫ জানুয়ারি , ২০২৬, ১৬:১১:১৩

303
  • ছবি : সংগৃহীত

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-

ইতিহাস

৬০৩ - ইরান ও রোম সম্রাজ্যের মধ্যে ২৪ বছরব্যাপী যুদ্ধ শুরু হয়।

১৫০০ - ডিউক লুদভিক সোফারজ মিলান জয় করেন।

১৫৫৪ - নেদারল্যান্ডের আইন্দহোভেনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত।

১৬৬৫ - প্যারিসে পৃথিবীর প্রথম সাময়িক প্রকাশিত হয়।

১৬৯১ - ইউরোপে সর্বপ্রথম কাগুজে মুদ্রা ছাপানো হয়

১৭৫৯ - আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন মার্থা কসটিসকে বিবাহ করেন।

১৭৮১ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: ক্যাপ্টেন বেনেডিক্ট আরনল্ডের নেতৃত্বে ভার্জিনিয়ার রিচমন্ড বন্দর জ্বালিয়ে দেয় ব্রিটিশ নৌ-বাহিনী।

১৭৮২ - আমেরিকার গৃহযুদ্ধ: ফ্রান্সের সেনাবাহিনী কর্তৃক ব্রিটিশ সেনানিবাস ব্রিমস্টনের সেন্ট কিটস অবরোধ।

১৮০৯ - ওসমানীয় ও ব্রিটিশ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৫৪ - সান ফ্রান্সিসকোতে স্টিমার বিস্ফোরণে ৩০০ মানুষ নিহত।

১৮৬৭ - জোড়াসাঁকো ঠাকুরবাড়ীতে জোড়াসাঁকো থিয়েটার এর উদ্বোধন করা হয়।

১৮৯৬ - অস্ট্রিয়ান সংবাদপত্র উইলিয়াম রনজেনের আবিষ্কৃত নতুন ধরনের রশ্মি নিয়ে সংবাদ প্রকাশ করে, যা পরে এক্স-রে হিসাবে পরিচিত হয়।

১৯০০ - আইরিশ নেতা জন রেডমন্ড ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন।

১৯০৯ - কলম্বিয়া পানামাকে স্বাধীন ঘোষণা করে।

১৯১৫ - প্রথম বিশ্ব যুদ্ধে তুর্কি বাহিনী ককেশাসে পরাজয় বরণ করে।

১৯১৮ - জার্মান ওয়ার্কার পিস গঠিত হয় যা পরে নাৎসি পার্টি হিসাবে পরিচিত হয়।

১৯১৯ - জার্মানিতে ন্যাশনাল সোশালিস্ট পার্টি গঠিত হয়।

১৯২২ -কাজী নজরুল ইসলামএর বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়।

১৯২৯ - দক্ষিণ স্লাভিয়াতে রাজা আলেকজান্ডারের অভ্যুত্থান।

১৯৩৩ - গোল্ডেন গেট ব্রিজের কাজ শুরু হয়।

১৯৩৪ - কলকাতার ইডেন গার্ডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ক্রিকেট শুরু হয়।

১৯৩৪ - কলকাতায় ভয়াবহ হিন্দু-মুসলমান দাঙ্গা বাঁধে।

১৯৪২ - ৫৫টি জার্মান ট্যাংক উত্তর আফ্রিকায় পৌঁছায়।

১৯৫০ - ইলা মিত্রের নেতৃত্বে নাচোলে কৃষক বিদ্রোহের সূচনা হয়।

১৯৬৯ - পাকিস্তানে আইয়ুব-বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়।

১৯৭১ - প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ মেলবোর্নে অনুষ্ঠিত। এতে অংশ গ্রহণ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

১৯৯৬ - ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা হামাস কর্মী ইয়াহিয়া আয়াস ইসরায়েলি বোমা হামলায় নিহত হন।

১৯৯৬ - জাপানের প্রধানমন্ত্রী তোমিচ মুরায়ামার পদত্যাগ করেন।

২০০০ – শ্রীলংকায় গৃহযুদ্ধ বাঁধে। কলম্বোয় তামিল টাইগার নেতা কুমার পুনামবালাম পুলিশের গুলিতে নিহত হন।

২০১৪ - বাংলাদেশের ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম

১৮৯৮ - কবি ও লোকশিল্পী আব্দুল মজিদ তালুকদার।

১২২৯ - রোমান সম্রাট রিচার্ড।

১৫৯২ - শাহজাহান, মুঘল সম্রাট।

১৮৪৬ - রুডলফ অইকেন, নোবেলজয়ী জার্মান সাহিত্যিক।

১৮৫৫ - কিং জিলেট, সেফটি ব্লেডের আবিষ্কারক।

১৮৮০ - বারীন্দ্রকুমার ঘোষ ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী।(মৃ.১৮/০৪/১৯৫৯)

১৮৮৫ - হামবার্ট উলফ, ইতালিয় বংশোদ্ভূত ইংরেজ কবি।

১৯০০ - বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সাহিত্যিক ও সমাজসেবী মাখনলাল রায়চৌধুরী(মৃ.২৮/০৬/১৯৬২)

১৯২৮ - জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানি প্রধানমন্ত্রী।

১৯৩১ - রবার্ট ডুভল - মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা।

১৯৩৭ - আবদুল মোনেম, বাংলাদেশি শিল্পপতি ও ব্যবসায়ী। (মৃ. ২০২০)

১৯৩৮ - সুকুমার বড়ুয়া, বাংলাদেশি ছড়াকার।

১৯৪০ - ফখরুজ্জামান চৌধুরী, লেখক ও অনুবাদক।

১৯৪৬ - ডায়ান কিটন - মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।

১৯৫৫ - মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী।

১৯৬৯ - মার্লিন ম্যানসন, মার্কিন গায়ক।

মৃত্যু

৮৪২ - বাগদাদের খলিফা আল মুতাসিম।

১০৬৬ - ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড।

১৩২৬ - আলাউদ্দিন খিলজি।

১৮৯০ - প্রথম ভারতীয় ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর।(জ.২৪/০১/১৮২৬)

১৯১৭ -শরৎচন্দ্র দাশ তিব্বতি ভাষা ও সংস্কৃতির ভারতীয় পণ্ডিত ।(জ.১৮/০৮/১৮৪৯)

১৯২৬ - নাটোরের মহারাজা জগদিন্দ্রনাথ রায় (জ.২০/১০/১৮৬৮)

১৯৩৩ - ক্যালভিন কুলিজ, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম রাষ্ট্রপতি। (জ. ১৮৭২)

১৯৫২ - ইফতিখার আলি খান পতৌদি, পতৌদির অষ্টম নবাব ও ভারতীয় ক্রিকেটার।(জ.১৬/০৩/১৯১০)

১৯৮১ - রসায়নে নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী হ্যারল্ড কেইটন উর।

১৯৮১ - বিপ্লবী, গণসঙ্গীত রচয়িতা, লেখক ও বাংলাদেশে উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন ।(জ.২৮/০৫/১৯০৭)

১৯৯০ - আর্থার কেনেডি - মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। (জ. ১৯১৪)

১৯৯৪ - কথাসাহিত্যক ও সঙ্গীত শিল্পী সুচরিত চৌধুরী।

১৯৯৫ - প্রথম বাঙালী মুসলমান অভিনেত্রী বনানী চৌধুরী।

২০১৩ - হারাধন বন্দ্যোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।(জ.০৬/১১/১৯২৬)

২০২০ - আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, বাংলাদেশী রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, ইসলামী ব্যক্তিত্ব ।

দিবস

গণতন্ত্র বিজয় দিবস (বাংলাদেশ আওয়ামী লীগ),

গণতন্ত্র হত্যা দিবস (বাংলাদেশ জাতীয়তাবাদী দল),

জাতীয় পাখি দিবস (যুক্তরাষ্ট্র),

সন্তানকে কাজে নিয়ে যাওয়ার দিবস (অস্ট্রেলিয়া),

তুসিন্দা (সাইবেরিয়া, মন্টিনেগ্রো)

নিউজজি/হাআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers