বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ৯ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক  ৯ জানুয়ারি , ২০২৬, ১৪:৫১:০৫

337
  • আজ ৯ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল মানবসমাজে প্রশান্তি, রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে নিউজজি ২৪ডটকমের আয়োজন ইতিহাসের এই দিনে।

চলুন জেনে নেয়া যাক ৯ জানুয়ারি ঘটা উল্লেখযোগ্য ঘটনাগুলো—

 

ইতিহাস

১৩১৭ - পঞ্চম ফিলিপস ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৫২২ - অ্যাড্রিয়ান এফ বোয়েনস পোপ নির্বাচিত হন।

১৭৫৭ - রবার্ট ক্লাইভ হুগলি দখল করেন।

১৭৬০ - বারারি ঘাটের যুদ্ধে আফগানরা মারাঠিদের পরাজিত করে।

১৭৭৬ - বিপ্লবী লেখক টমাস পেইনের ‘কমনসেন্স’ প্রকাশিত হয়।

১৭৯২ - তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্য এবং রাশিয়ার মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৭৯৯ - নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের জন্য তহবিল গঠনের লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট আয়কর ব্যবস্থা চালু করেন।

১৮১১ - প্রথম মহিলা গলফ টুর্নামেন্ট শুরু হয়।

১৮১৬ - স্যার হামফ্রে ডেভির নিরাপত্তা বাতি সর্বপ্রথম কয়লার খনিতে ব্যবহৃত হয়।

১৯১৫ - আজকের দিনে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর এই তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়।

১৯১৫ -  ব্রিটিশ সৈন্যবাহিনী গালিবুলি যুদ্ধে যোগ দেয়।

১৯১৭ - প্রথম বিশ্বযুদ্ধে ফিলিস্তিনের পাশে মিসর সীমান্তের কাছে রাফায় যুদ্ধ হয়।

১৯১৭ - যুদ্ধে রাশিয়ার যোগ দেওয়ার প্রতিবাদ জানিয়ে রাশিয়ার বিভিন্ন শহরে ধর্মঘট পালন করা হয়।

১৯৪২ - জাপানের সৈন্যবাহিনী মালয়েসিয়ার রাজধানী কুয়ালালাপুর দখল করে।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মার্কিন বাহিনী ফিলিপাইনের লুজন আক্রমণ করে।

১৯৫১ - নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন ।

১৯৫৪ - সুদানে নিজস্ব সরকারব্যবস্থা প্রবর্তিত হয়।

১৯৬০ - মিসরের নীল নদের উপর বিশ্ব বিখ্যাত আসোয়ান বাঁধের নির্মাণ কাজ শুরু করা হয়।

১৯৬৪ - পানামায় মার্কিন পতাকা উড্ডয়নের জের হিসেবে পানামা খাল এলাকায় মার্কিন সৈন্য আর স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ২১জন পানাম্যানিয়ন নিহত , ৪জন মার্কিন সৈন্য প্রাণ হারায়।

১৯৬৫ - পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) মির্জাপুর ক্যাডেট কলেজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

১৯৬৮ - মার্কিন মহাশূণ্যযান সার্ভেয়ার চাঁদে অবতরণ করে।

১৯৬৮ - সৌদি আরব, কুয়েত আর লিবিয়ার যৌথ উদ্যোগে আরব তেল দাতা দেশের সংস্থা ওপেক প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার সদর দফতর কুয়েতে অবস্থিত।

১৯৮২ - মিশর ও ইজরাইল সিনাই থেকে ইজরালি সৈন্য প্রত্যাহারে সম্মত হয়।

১৯৮৩ - পানামার কংডাডোলা দ্বীপে কলিম্বিয়া, ভেলারিয়া, মেকসিকো আর পানামার পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠক হয়। তাদের মধ্যে মধ্য আমেরিকার বিরোধের সম্পত্তি নিয়ে আলোচনা হয়।

১৯৮৯ - ব্রিটেনের মিল্যাণ বিমান কোম্পানির বোইং ৭৩৭ যাত্রীবাহী বিমান আকাশে উড্ডয়নের ১৭ মিনিটের পর মাটিতে ভূপাতিত হয়।

১৯৯১ - উপসাগরীয় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে অনুষ্ঠিত জেনেভা বৈঠক ব্যর্থ হয়।

১৯৯২ - বাংলাদেশের জাতীয় সংসদে বিভক্তি ভোটে সরকারি দলের পরাজয় ঘটে।

১৯৯৫ - ইরাক ও রাশিয়ার মধ্যে ‘পারমাণবিক চুল্লি’ কেন্দ্র নির্মাণের চুক্তি হয়।

১৯৯৭ - শ্রীলঙ্কায় সরকার নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে তামিল গেরিলারা ১৪২ সৈন্যকে হত্যা করে।

২০০৫ - প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রধান পদে নির্বাচনে রুহি ফতোয়া জয়ী হন।

 

জন্ম

১৫৫৪ - পোপ পঞ্চদশ গ্রেগরি।

১৮১১ - গিলবার্ট অ্যাবট এ বেকেট, ইংরেজ সাংবাদিক ও লেখক।

১৮৮৪ - সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, সাহিত্যিক ও আইনজীবী। (মৃ.১৯/০৫/১৯৬৬)

১৮৯০ - ক্যারেল কাপেক, খ্যাতনামা চেক লেখক এবং নাট্যকার। (মৃ.২৫/১২/১৯৩৮)

১৮৯৮ - ওয়ালয় বেকার, আমেরিকান মহা শতবর্ষবয়স্ক মানব।

১৯০৮ - সিমোন দ্য বোভোয়ার, ফরাসি দার্শনিক ও লেখিকা।

১৯১২ - রামকৃষ্ণ রায়, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।(মৃ.২৫/১০/১৯৩৪)

১৯১৩ - রিচার্ড নিক্সন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি।

১৯২২ - হর গোবিন্দ খোরানা, নোবেল বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী ও অধ্যাপক।(মৃ.০৯/১১/২০১১)

১৯২৬ - সিডনি লততেরব্য, ব্রিটিশ টেলিভিশনের প্রযোজক ও পরিচালক।

১৯২৭ - ভারতীয় বিশিষ্ট গড়ওয়ালি পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুণা।(মৃ.২০২১)

১৯৩৩ - উইলবার এডিসন স্মিথ, জাম্বিয়ারবংশোদ্ভূত ইংরেজ সাংবাদিক ও লেখক।(মৃ ১৩/১১/২০২১)

১৯৪৪ - জিমি পেজ, ইংরেজ গিটার, গীতিকার ও প্রযোজক।

১৯৫৫ - জে. কে. সিমন্স, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

১৯৫৯ - রিগবারটা মেঞ্চু, নোবেল পুরস্কার বিজয়ী গুয়াতেমালার সমাজ কর্মী।

১৯৬৫ - ফারাহ খান, ভারতীয় অভিনেত্রী, পরিচালক ও নৃত্য পরিচালক।

১৯৭৪ - ফারহান আখতার, ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।

১৯৭৮ - গেন্নারো গাতুসো, সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।

১৯৮৫ - জুয়ান ফ্রান্সিসকো টরেস, স্প্যানিশ ফুটবলার।

১৯৮৭ - লুকাস লেইভা, ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৮৯ - নিনা ডব্রেভ, বুলগেরিয় বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেত্রী ও গায়িকা

মৃত্যু

১২৮৩ - ওয়েন তিয়ানজিয়ান, চীনের প্রধানমন্ত্রী।

১৩২৪ - মার্কো পোলো, ছিলেন ইতালিয়ান বণিক ও এক্সপ্লোরার।(জ.১২৫৪)

১৬৯৩ - জব চার্নক, কলকাতা নগরীর পত্তনকারী।(জ.১৬৩০)

১৭৫৭ - বার্নার্ড লে বভিয়ের ডি ফন্টেনেলে, ছিলেন ফরাসি লেখক, কবি ও নাট্যকার।

১৭৯৯ - মারিয়া গায়েটানা আগ্নেসি, ছিলেন ইতালীয় গণিতবিদ ও দার্শনিক।

১৮৪৩ - উইলিয়াম হেদলেয়, তিনি ছিলেন ইংরেজ প্রকৌশলী।

১৯১১ - এডুইন আর্থার জোনস, আমেরিকান সুরকার।

১৯২৩ - সত্যেন্দ্রনাথ ঠাকুর, প্রথম ভারতীয় সিভিলিয়ান ও সাহিত্যিক।(জ.০১/০৬/১৮৪২)

১৯৪৪ - গোপেশ্বর পাল,ভারতীয় বাঙালি মৃৎশিল্পী।(জ.১৮৯২)

১৯৪৫ - রবিন জর্জ কলিংউড, ইংরেজ দার্শনিক ও ঐতিহাসিক।

১৯৬০ - এলসি জে. অক্সএনহাম, ইংরেজ লেখক।

১৯৬১ - এমিলি গ্রিন বল্চ, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।

১৯৬৯ - প্রতিমা ঠাকুর, ঠাকুর পরিবারের লেখক, কবি, চিত্রশিল্পী ও নৃত্যবিশারদ। (জ.১৮৯৩)

১৯৭২ - দবির খাঁ, বীণকার ওস্তাদ।

১৯৭৩ - তৃতীয় নেপোলিয়ন, ফরাসি রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

১৯৮৪ - জন ব্রাফে, ভারতবিদ্যা বিশেষজ্ঞ।

১৯৯২ - মানবেন্দ্র মুখোপাধ্যায় ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার।(জ.১১/০৮/১৯৩১)

১৯৯৪ - দেবেন শিকদার, কমিউনিস্ট নেতা।

১৯৯৮ - কেনিচি ফুকুই, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ।

২০০৪ - সুবিনয় রায়, প্রখ্যাত বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী।(জ.০৮/১১/১৯২১)

২০১৩ - জেমস ম্যাকগিল বিউকানান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ ও অধ্যাপক।

২০১৪ - ডেল টমাস মর্টেনসেন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।

২০২২ - সাইফুদ্দাহার শহীদ, কম্পিউটারে বাংলা প্রচলনের পথিকৃত।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers