বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ২৯ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক ২৯ জানুয়ারি , ২০২৬, ১২:০২:৩৫

381
  • ছবি : সংগৃহীত

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা—

ইতিহাস

১৫২৮ – মোঘল সম্রাট বাবরের চান্দেরি দুর্গ দখল।

১৫৯৫ - শেকসপিয়ারের ‘রোমিও ও জুলিয়েট’ প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়।

১৬১৩ - গ্যালিলিও প্রথম নেপচুন গ্রহ অবলোকন করেন।

১৬৭৬ - দ্বিতীয় ফিওদর রাশিয়ার জার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৭৮০ - জেমস আগাস্টাস হিকির সম্পাদনায় প্রথম ভারতীয় ইংরেজি সাপ্তাহিক ‘বেঙ্গল গেজেট’ আত্মপ্রকাশ করে।

১৮২০ – সম্রাট চতুর্থ জর্জের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।

১৮৪৫ - এডগার পো-র ‘র‌্যাভেন’ প্রথম প্রকাশিত হয়।

১৮৪৮ - সিসিলিতে নতুন সংবিধান গৃহীত হয়।

১৮৬১ - ক্যানসাস আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত হয়।

১৮৭০ - বেঙ্গল গেজেট প্রথম কলকাতায় প্রকাশিত হয়।

১৯১৬ - প্যারিসে প্রথম জার্মানরা জেপেলিন থেকে বোমাবর্ষণ করে।

১৯১৯ - ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমননীতি চালু হয়।

১৯২১ – হোসেন বিন আলী শরীফ মক্কার পুত্র বাদশাহ প্রথম ফয়সলকে ইংরেজরা ইরাকের বাদশাহ হিসেবে মনোনীত করে।

১৯৩৮ - রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র হিসাবে কলকাতায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার প্রতিষ্ঠিত হয়।

১৯৭৯ – চীনের উপ-প্রধানমন্ত্রী দেন জিয়াও পিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার একটি চুক্তি স্বাক্ষর করেন এবং এই যুক্তির মাধ্যমে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের কয়েক দশকের বৈরিতার অবসান ঘটে।

১৯৮৯ - হাঙ্গেরি দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

১৯৯২ – ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন।

১৯৯৬ - ভেনিসের লা ফেনিস অপেরা হাউস আগুনে পুড়ে যায়।

১৯৯৬ -  ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।

২০০১ - ইন্দোনেশিয়ায় হাজার হাজার ছাত্র বিক্ষোভ করে প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদের পদত্যাগের দাবিতে।

২০১৫ - মালয়েশিয়া দাপ্তরিকভাবে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০ নিখোঁজকে দুর্ঘটনা হিসাবে ঘোষণা করে এর সকল যাত্রী এবং ক্রুকে মৃত হিসাবে ঘোষণা করে।

জন্ম

১৮৪৩ - উইলিয়াম ম্যাকিন্‌লি, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি।

১৮৬০ - আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার।(মৃ.১৫/০৭/১৯০৪)

১৮৬৬ - ১৯১৫ সালে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক রোম্যাঁ রোলাঁ ।(মৃ.৩০/১২/১৯৪৪)

১৮৭১ - বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্বভাববন্ধু স্যার উইলিয়াম রোটেনস্টাইন। (মৃ.১৯৪৫)

১৮৯০ - ড. সুশীল কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক।

১৮৯৬ - ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিন্দুযোগী ও সন্ন্যাসী স্বামী প্রণবানন্দ ।(মৃ. ০৮/০১/১৯৪১)

১৯০৪ - যোগেন্দ্রনাথ মণ্ডল  আধুনিক পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা ছিলেন।(মৃ.৫/১০/১৯৬৮)

১৯২৬ - আব্দুস সালাম, নোবেল পুরস্কার বিজয়ী একজন পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী।(মৃ.২১/১১/১৯৯৬)

১৯৪৭ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী লিন্ডা বি. বাক।

১৯৫৪ - ওপ্‌রাহ উইন্‌ফ্রে, মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব।

১৯৭৯ - আমেরিকান অভিনেতা ও প্রযোজক অ্যান্ড্রু কীগান।

১৯৮১ - রাজীবুর রহমান, বাংলা‌দে‌শের সঙ্গীতজ্ঞ, ইন্সস্টু‌মেন্ট বাদক, বাদ্যয‌ন্ত্রের সংগ্রহক ও শিল্পপ‌তি।

১৯৯২ - রাশিয়ান ফুটবল খেলোয়াড় আলেকজান্ডার টরকহও।

মৃত্যু

৬৬১ - সর্বপ্রথম ইসলাম গ্রহনকারী পুরুষ সাহাবী আলী ইবনে আবী তালিব[১][২]

১৬৭৬ - রাশিয়ার জার প্রথম অ্যালেক্সিস ।

১৮২০ - ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জ ।

১৮৮৯ - ওসিপ জেটকিন, একজন রাশিয়ান বিপ্লবী ও সমাজতান্ত্রিক নেতা।

১৯৩৪ - রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ফ্রিৎস হেবার ।

১৯৩৭ - কবি পুশকিন।

১৯৬৩ - আমেরিকান কবি রবার্ট লি ফ্রস্ট ।(জ.২৬/০৩/১৮৭৪)

১৯৭৬ - অচিন্ত্যকুমার সেনগুপ্ত, একজন বাঙালি সাহিত্যিক।(জ.১৯/০৯/১৯০৩)

২০০৮ - ফরাসি অভিনেতা ফিলিপ খরসান্দ।

২০১১ -  সাংবাদিক পথিক সাহা

২০১৩ - ইংরেজ অভিনেতা বার্নার্ড হরসফাল রিকান পদার্থবিদ, অধ্যাপক ও লেখক রবার্ট রেসনিক

২০১৪ - আমেরিকান পদার্থবিদ, অধ্যাপক ও লেখক রবার্ট রেসনিক।

২০২০ - আযহার আলী আনোয়ার শাহ - বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ।

২০২১ - ব্রিটেনের জনপ্রিয় ব্যান্ড অ্যানিমলস’র গিটারিস্ট হিলটন ভ্যালেন্টাইন।

 

 
নিউজজি/এস আর
 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers