বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ৬ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক ৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:২১:৫৭

335
  • আজ ৬ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা—

ইতিহাস

১৭৮৮ - ম্যাসাচুসেটকে মার্কিন যুক্তরাস্ট্রের ষষ্ঠ রাজ্য হিসেবে ঘোষণা করা হয়।

১৮৪০- ওয়াইটাঙ্গি চুক্তির মাধ্যমে ব্রিটিশ কলোনি হিসাবে নিউজিল্যান্ডের আত্মপ্রকাশ।

১৯১৮ - ত্রিশ বছর বয়স্ক ব্রিটিশ নারীরা ভোটাধিকার লাভ করে।

১৯৩২ - কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বিপ্লবী বীণা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন।

১৯৫৮ - এই দিনে মিউনিখ বিমান দুর্ঘটনা সংগঠিত হয়েছিল, যাতে ৮ জন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়সহ ২৩ জন যাত্রী মৃত্যুবরণ করেন।

১৯৭২ - বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কলকাতায় আসেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তদনীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী’র সঙ্গে একটি জনসভায় ভাষণ দেন।

১৯৯১ - কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম ফটো স্টুডিও বার্ন অ্যান্ড শেফার্ড ভষ্মীভূত হয়।

১৯৯৭ - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে কণিকা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, নীরদচন্দ্র চৌধুরী, সুখময় ভট্টাচার্য, কোটা শিবরাম করন্থ, এলিজাবেথ ব্রুনার ও ই. সি. জি. সুদর্শন একযোগে "দেশিকোত্তম" সম্মানে ভূষিত হন।

১৯৯৮ - ওয়াসিংটন ন্যাশনাল এয়ারপোর্ট এর নতুন নাম করে রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট নামকরণ করা হয়।

২০০০ - দ্বিতীয় চেচেন যুদ্ধ: রাশিয়া কর্তৃক গ্রোজনি ও চেচনিয়া দখল হয়।

জন্ম

১৭৭৮ - উগো ফোসকোলো, ইতালীয় কবি।

১৮৮৮ - বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপিবিশারদ নলিনীকান্ত ভট্টশালী জন্মগ্রহণ করেন।

১৮৯০ - পশতুন বংশোদ্ভূত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কর্মী সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আবদুল গাফফার খান জন্ম গ্রহণ করেন ।

১৮৯১ - অমর বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী,

১৮৯৫ - বসন্ত কুমার বিশ্বাস, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব।(মৃ.১৯১৫)

১৮৯৫ - বেব রুথ, মার্কিন বেসবল খেলোয়াড়।

১৯০৮ - আমিন্‌তোরে ফান্‌ফানি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯১১ - রোনাল্ড রিগ্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি।

১৯১৯ - লিন্ডসে টাকেট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯২৯ - ট্রাঙ্কুলাইজার আবিষ্কর্তা কলিন মারডক।

১৯৩২ - ফ্রঁসোয়া ত্রুফো, ফরাসি চলচ্চিত্র সমালোচক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা। (মৃ. ১৯৮৪)

১৯৪৫ - বব মার্লে, জামাইকান রেগে শিল্পী, গীটার বাদক, গীতিকার।

১৯৭১ - ব্র্যাড হগ, অস্ট্রেলিয় ক্রিকেটার।

১৯৮৩ - এস. শ্রীশান্ত, ভারতীয় ক্রিকেটার।

১৯৮৬ - ব্রেন্ডন টেলর, জিম্বাবুয়ের ক্রিকেটার।

মৃত্যু

১৮০৪ - ইংরেজ রসায়নবিদ যোশেফ প্রিস্টলি প্রয়াত হন।(জ.১৭৩৩)

১৯০৭ - রেভারেন্ড কালীচরণ বন্দ্যোপাধ্যায় বাঙালি রাজনীতিবিদ, ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য।(জ.১৮৪৭)

১৯৩১ - ভারতীয় আইনজীবী, বিপ্লবী ও ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব মতিলাল নেহেরু র প্রয়াণ দিবস ।(জ.২২/০৮/১৮৬১)

১৯৩৭ - সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী।(জ.১৮৮৯

১৯৪৬ - স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বাঙালি বিজ্ঞানী। (জ.১৮৭৩)

১৯৪৭ - নলিনীকান্ত ভট্টশালী, বাঙালি মুদ্রাতত্ত্ববিদ, প্রত্নলিপিবিশারদ ও ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা। (জ.২৪/০১/১৮৮৮)

১৯৬৪ - রাজকুমারী বিবিজী অমৃত কাউর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক।(জ.১৮৮৯)

১৯৭৬ - ঋত্বিক ঘটক, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।(১৯২৫)

১৯৮৭ - ভারতের বাঙালি গণিতজ্ঞ, গণিতের বহু পাঠ্যপুস্তক রচয়িতা ও শিক্ষাবিদ কেশব চন্দ্র নাগ প্রয়াত হন।(১৮৯৩)

২০০৯ - জেমস হোয়াইটমোর, মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। (জ. ১৯২১)

২০২০ - কলকাতার ক্যাবারে কুইন মিস শেফালি।

২০২১ - অস্কারজয়ী অভিনেতা কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার। (জ. ১৯২৯)

২০২২ - ভারতরত্ন সম্মানে ভূষিতা ভারতের স্বনামধন্য সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। (জ.১৯২৯)

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers