বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ১৮ ফেব্রুয়ারি : ইতিহাসরে এই দিনে

নিউজজি ডেস্ক ১৮ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:০৮:৪৩

266
  • ছবি : সংগৃহীত

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা-

ইতিহাস

১১২৩ - সম্রাট ফ্রেডরিক জেরুজালেম দখল করেন।

১৫৩৬ - ফ্রান্স ও তুরস্ক বাণিজ্য চুক্তি করে।

১৭৮৭ - অস্ট্রিয়ার সম্রাট শিশুশ্রম নিষিদ্ধ করেন।

১৮৩৯ - ডেট্রয়েট বোট ক্লাব গঠিত হয়।

১৮৬১ - প্রথম ইতালিয় পার্লামেন্ট অধিবেশন শুরু হয়।

১৮৮৫ - মার্ক টোয়েনের বিখ্যাত বই এডভেঞ্চার অব হাকলবেরি ফিন প্রকাশিত হয়।

১৯০০ - বোয়ের যুদ্ধে পারডারবাগে ৪ শ’ লোকসহ পিয়েত ক্রোনিয়ের বৃটিশদের কাছে আত্মসমর্পণ করেন।

১৯১৫ - ডুবোজাহাজের মাধ্যমে জার্মানির ব্রিটেন অবরোধ শুরু হয়।

১৯২১ - ব্রিটিশ সৈন্যরা ডাকলিন দখল করে।

১৯২৬ - বিখ্যাত রীফ নেতা আবদুল করিম খাত্তাবি ফ্রান্স এবং স্পেনীয় যৌথ বাহিনীর হাতে পরাজিত হন।

১৯৩০ - প্লুটো আবিষ্কৃত হয়।

১৯৩৪ - আলজেরিয়ার বিখ্যাত যোদ্ধা আমির আবদুল কাদেরর হাতে আগ্রাসী ফরাসি সেনারা শোচনীয়ভাবে পর্যুদস্ত হয়।

১৯৪২ - জাপানি সৈন্যরা বালিতে অবতরণ করে।

১৯৫১ - নেপাল সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা।

১৯৬৫ - গাম্বিয়ার স্বাধীনতা লাভ করে।

১৯৬৯ - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আফগানিস্তান।

১৯৭৬ - বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের নাগিরকত্বে ভূষিত করা করা হয়।

১৯৭৯ - বাংলাদেশের জাতীয় পরিষদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

১৯৮৮ - রাশিয়ার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো থেকে বরিস ইয়েলৎসিনকে বরখাস্ত করে।

১৯৮৯ - আফগানিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করে।

১৯৯১ - কেনিয়ায় গ্রিস দূতাবাসে লুকিয়ে থাকার ৩ দিন পর তুরস্কের কুর্দি নেতা আবদুল্লাহ ওজালানকে গ্রেফতার করা হয়।

১৯৯৩ - হাইতিতে ফেরি ডুবে দু’হাজার লোকের মৃত্যু ঘটে।

১৯৯৭ - বাংলাদেশে প্রথম বেসরকারি বিমান সংস্থার যাত্রীবহন শুরু হয়।

জন্ম

১৩৭৪ - সেইন্ট জাডুইগার, পোল্যান্ডের রানি।

১৪৮৬ - শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, বৈষ্ণব সন্ন্যসী ও ধর্মগুরু, ভারতে গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক।(মৃ.১৫৩৩)

১৭৪৫ - আলেসান্দ্রো ভোল্টা, ইতালীয় পদার্থবিজ্ঞানী।

১৮৩০ - হ্যালহেড, বাংলা ভাষা ও সাহিত্যের স্মরণীয় ব্যক্তিত্ব।

১৮৩৬ - প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। (মৃ.১৮৮৬)

১৮৩৮ - আর্নস্ট মাখ, অস্ট্রীয় পদার্থবিদ, দার্শনিক ও মনোবিদ।

১৮৯৪ - রফি আহমেদ কিদোয়াই, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী রাজনীতিক ও সমাজতান্ত্রিক ব্যক্তি। (মৃ.১৯৫৪)

১৯২৭ - মহম্মদ খৈয়াম হাশমি, ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার। (মৃ. ২০১৯)

১৯৩৭ - আনিসুজ্জামান, বাংলাদেশি শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক। (মৃ. ২০২০)

১৯৫২ - আনিসুজ্জামান, বাংলাদেশী শিক্ষাবিদ ও লেখক।

১৯৮২ - গায়ত্রী মহন্ত, ভারতের অসম রাজ্যের চলচ্চিত্র অভিনেত্রী।

মৃত্যু

১২৯৪ - মোঙ্গল সম্রাট কুবলাই খানের মৃত্যু হয়।

১৫৪৬ - প্রোটেস্ট্যান্ট ধর্মের সংস্কারক জার্মান ধর্মতাত্ত্বিক মার্টিন লুথারের মৃত্যু হয়।

১৫৬৪ - মাইকেলেঞ্জেলো, ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি। (জ.১৪৭৫)

১৮৫১ - কার্ল গুস্তাফ ইয়াকপ ইয়াকবি, জার্মান গণিতবিদ।

১৯৪৯ - নিথেতো আলকালা-থামোরা, স্পেনের প্রধানমন্ত্রী।

১৯৬৯ - মোহাম্মদ শামসুজ্জোহা, বাঙালি শিক্ষাবিদ এবং অধ্যাপক।

১৯৭৪ - মুক্তিসংগ্রামী, চারণকবি ও সাংবাদিক বিজয়লাল চট্টোপাধ্যায় প্রয়াত হন।(জ.১৮৯৮)

১৯৭৭ - বাংলা সিনেমার নেতৃস্থানীয় অভিনেত্রী কাবেরি বসু। (জ.১৯৩৮)

১৯৯৭ জ্ঞানপ্রকাশ ঘোষ হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীতের (ফারুকাবাদ ঘরানার) সঙ্গীতশিল্পী।(জ.১৯০৯)

২০১৬ - আবদুল রশিদ খান,ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী। (মৃ.১৯০৮)

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers