বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ৩০ মার্চ : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক ৩০ মার্চ , ২০২৬, ১৩:১৬:৩৩

282
  • সংগৃহীত

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণীজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা-

ইতিহাস

১১৮০ - আব্বাসীয় খেলাফতের পতন যুগে আবুল আব্বাস আহমদ নাসেরের বাগদাদের খেলাফত লাভ।

১২৮২ - সিসিলি থেকে ফরাসিদের বহিষ্কার।

১৮১২ - কলকাতায় এথেনিয়াম থিয়েটার নামে রঙ্গমঞ্চ খোলা হয়।

১৮৬৭ - রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা খরিদ।

১৯৩০ - চীনে বামপন্থী চীনা সাহিত্যিক সংঘ প্রতিষ্ঠিত হয়।

১৯৭১ - শিক্ষাবিদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা শহীদ হন।

১৯৭৬ - ইসরাইল/প্যালেস্টাইন এলাকায় প্রথম ভূমি দিবস পালিত।

১৯৭৯ - ব্রিটিশ সাংসদ এ্যরি নীভ গাড়ি বোমা হামলায় নিহত।

১৯৮১ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রনাল্ড রেগান গুলিবিদ্ধ হন।

১৯৯২ - সত্যজিৎ রায় অস্কার পুরস্কার ‘মাস্টার অব ফিল্ম মেকার’ লাভ করেন।

১৯৯৬ - বিএনপি সরকারের প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে পদত্যাগ।

২০০৬ - যুক্তরাজ্যে টেরোরিজন এ্যাক্ট - ২০০৬ আইন হিসাবে গৃহীত হয়।

২০০৯ - ১২ জন সশস্ত্র লোক পাকিস্তানের লাহোরে অবস্থিত মানাওয়ান পুলিশ একাডেমী আক্রমণ করে।

জন্ম

১৭৪৬ - ফ্রান্সিস্কো গোয়া, স্প্যানিশ চিত্রকর (মৃত্যু: ১৮২৮)।

১৮৪৪ - পল ভের্লেন, ফরাসী কবি (মৃত্যু: ১৮৯৬)।

১৮৫৩ - ভিনসেন্ট ভ্যান গখ ওলন্দাজ চিত্রশিল্পী।

১৮৭০ - বসুমতীর সম্পাদক ও লেখক সুরেশচন্দ্র সমাজপতি।(মৃ.০১/০১/১৯২১)

১৮৭৪ - নিকোলাই রদেস্কু, রোমানিয়ান সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদ (মৃত্যু: ১৯৫৩)।

১৮৯১ - যুক্তরাষ্ট্রের প্রকৌশলী ও যন্ত্র নির্মাতা আর্থার উইলিয়াম সিডনি হ্যাংরিটন জন্মগ্রহণ করেন।

১৮৯৯ - শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বাঙালি লেখক ও চিত্রনাট্যকার।(মৃ.১৯৭০)

১৯০৮ - দাদাসাহেব ফালকে পুরস্কার এ সম্মানিত প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী দেবিকা রাণী(মৃ.১৯৯৪)

১৯৭৯ - নোরা জোন্স, মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত জ্যাজ্‌ (jazz) সঙ্গীত শিল্পী, পিয়ানো বাদক এবং অভিনেত্রী।

১৯৮৬ - সার্জিও র‌্যামোস, স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

১৬৬৩ - মীর জুমলা, মোগল সেনাপতি।

১৯৪৮ - ইরানের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানতাপস এবং সংগ্রামী আলেম আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ হোসেইন তাবাতায়ী বুরোজার্দি মৃত্যুবরণ করেন।

১৯৫৭ - দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলা ভাষার রূপকথার প্রখ্যাত রচয়িতা ও সংগ্রাহক। (জ.১৫/০৪/১৮৭৭)

১৯৬৫ - সতীনাথ ভাদুড়ী প্রথিতযশা বাঙালি সাহিত্যিক। (জ.২৭/০৯/১৯০৬)

১৯৬৭ - মমতাজ বেগম, মহান বাংলা ভাষা আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী নারী। (জ.১৯২৩)

১৯৭১ - এ. কে. এম. সামসুল হক খান জেলা প্রশাসক -কুমিল্লা জেলা

২০০২ - আনন্দ বক্সী প্রখ্যাত ভারতীয় কবি,গীতিকার ও সুরকার।(জ.২১/০৭/১৯৩০)

২০০৫ - ফ্রেড কোরমাতসু, জাপানী বংশদ্ভূত মার্কিন এক্টিভিস্ট (জন্ম: ১৯১৯)।

২০১৩ - ড্যানিয়েল হফম্যান, মার্কিন কবি ও শিক্ষাবিদ (জন্ম: ১৯২৩)।

দিবস

ভূমি দিবস - প্যালেস্টাইন / ইসরাঈল

বিশ্ব চিকিৎসক দিবস

নিউজজি/এস আর/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers