বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ৭ মে : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক ৭ মে , ২০২৬, ১৭:৪০:৪৬

226
  • আজ ৭ মে : ইতিহাসের এই দিনে

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা—

 

ইতিহাস

১৮০৮—স্পেনের জনগণ নেপোলিয়ন বোনাপার্টের দখলদারত্বের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে।

১৮৩২— গ্রিসকে স্বাধীন রাজ্য ঘোষণা করা হয়।

১৯১৫— প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা আমেরিকায় “লুসিতানিয়া” জাহাজ ডুবিয়ে দেয়।

১৯২৩— অমৃতসরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।

১৯২৯— লাহোরে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু হতাহত হয়।

১৯৪১— মিত্রশক্তির কাছে জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করে।

১৯৪৮— জাতিসংঘের বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা।

১৯৫৪— দিয়েন বিয়েন ফু-র পতনের ফলে ভিয়েতনাম ফরাসি শাসন থেকে মুক্ত হয়।

১৯৫৪— বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয় পাকিস্তান গণপরিষদ।

 

জন্ম

১৭১১— ডেভিড হিউম, স্কটিশ অর্থনীতিবিদ, ঐতিহাসিক এবং দার্শনিক। (মৃ. ১৭৭৬)

১৮১২— রবার্ট ব্রাউনিং, ইংরেজ কবি (মৃ.১২/১২/১৮৮৯)।

১৮৪০— পিওতর ইলিচ চাইকভ্‌স্কি, রাশিয়ান সুরকার ও শিক্ষাবিদ। (মৃ. ১৮৯৩)

১৮৬১— (২৫ শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ) রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালি সাহিত্যিক। (মৃ. ৭/০৮/১৯৪১)। (২২ শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)

১৮৬৭— ভাদিস্লাভ স্ট্যানিশস্লাভ রেইমন্ট, পোলিশ কথাসাহিত্যিক।

১৮৮১— উইলিয়াম পিয়ার্সন, রবীন্দ্র সাহিত্যের অনুবাদক। (মৃ.১৯২৪)

১৮৮৯— গ্যাব্রিয়েলা মিস্ত্রাল, কবি, কূটনীতিবিদ, শিক্ষাবিদ ও নারীবাদী।

১৮৯২— মার্শাল জোসিপ ব্রজ টিটো, যুগোশ্লাভিয়ার প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপ্রধান (মৃ. ১৯৮০)।

১৮৯৩— ফিরোজ খান নুন, পাকিস্তানি রাজনীতিবিদ, পাকিস্তানের ৭ম প্রধানমন্ত্রী।

১৯০১— গ্যারি কুপার, আমেরিকান অভিনেতা। (মৃ. ১৯৬১)

১৯১০— শান্তিদেব ঘোষ ভারতীয় বাঙালি লেখক কণ্ঠশিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পী ও রবীন্দ্র সংগীত বিশারদ। (মৃ.১/১২/১৯৯৯)

১৯১৫— অমিয় বাগচী বাঙালি কবি ও গীতিকার। (মৃ.২৮/০৮/১৯৭৩)

১৯১৯— ইভা পেরন, আর্জেন্টিনার অভিনেত্রী ও ২৫তম ফার্স্ট লেডি। (মৃ. ১৯৫২)

১৯৩১— সিদ্দিকা কবীর, বাংলাদেশি পুষ্টিবিশেষজ্ঞ ও শিক্ষাবিদ।

১৯৩৬— শিশির কুমার দাশ অগ্রণী বাঙালি কবি, নাট্যকার অনুবাদক ও বাংলা সাহিত্যের স্বনামধন্য পণ্ডিত । (মৃ.৭/০৫/২০০৩)

১৯৩৯— সিডনি অল্টম্যান, কানাডীয়-মার্কিন আণবিক জীববিজ্ঞানী।

১৯৪৩— পিটার কেরি - অস্ট্রেলীয় ঔপন্যাসিক ও ছোটগল্পকার।

১৯৬৫— নরম্যান হোয়াইটসাইড, সাবেক উত্তর আয়ারল্যান্ডীয় ফুটবল খেলোয়াড়।

১৯৭১— তোমা পিকেতি, ফরাসি অর্থনীতিবিদ।

১৯৮৪— কেভিন ওয়েন্স, কানাডীয় পেশাদার কুস্তিগীর।

 

মৃত্যু

৮৩৩— ইবনে হিশাম, বিখ্যাত ও প্রাচীন সীরাত সংকলক।

১৮২৫— আন্তোনিও সালিয়েরি, ইতালীয় ধ্রুপদী সুরকার। (জ. ১৭৫০)

১৮৪০— কাসপার ডাভিড ফ্রিডরিখ, ঊনবিংশ শতকের জার্মানির রোমান্টিক ল্যান্ডস্কেপ চিত্রকর। (জ. ১৭৭৪)

১৯০৯— হের্মান অস্ট্‌হফ, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯২৪— আল্লুরি সিতারামারাজু, ভারতীয় বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী। (জ. ১৮৯৭)

১৯৪১— স্যার জেমস ফ্রেজার, স্কটিশ নৃতাত্ত্বিক ও শিক্ষাবিদ (জ. ১৮৫৪)।

১৯৫১— ওয়ার্নার ব্যাক্সটার, মার্কিন অভিনেতা। (জ. ১৮৮৯)

১৯৭১— রণদাপ্রসাদ সাহা, বাংলাদেশের বিখ্যাত সমাজসেবক এবং দানবীর। (জ.১৫/১১/১৮৯৬)

১৯৭৪— ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা বাসন্তী দেবী।(জ.১৮৮০)

১৯৯৩— অজিতকৃষ্ণ বসু, সঙ্গীতজ্ঞ ও ব্যঙ্গ সাহিত্যস্রষ্টা। (জ.০৩/০৭/১৯১২)

২০০৩— শিশির কুমার দাশ, অগ্রণী বাঙালি কবি, নাট্যকার অনুবাদক ও বাংলা সাহিত্যের স্বনামধন্য পণ্ডিত। (জ.০৭/০৫/১৯৩৬)

২০১৯— সুবীর নন্দী, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।(জ. ১৯৫৩)

২০২২— পার্থ ঘোষ, ভারতীয় বাঙালি বাচিক শিল্পী তথা আবৃত্তিকার।

 

দিবস

প্রকৌশলী দিবস (বাংলাদেশ)

নিউজজি/এস আর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers