বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ২১ মে: ইতিহাসরে এই দিনে

নিউজজি ডেস্ক ২১ মে , ২০২৬, ১৩:৪৫:৪৫

223
  • সংগৃহীত

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-

ইতিহাস

১৫০২ - জোয়া দ্য নোভা সেন্টের হেলেনা দ্বীপ আবিষ্কার করেন।

১৭৪৪ - ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু।

১৮৪০ - ক্যাপ্টেন হবসনের নিউজিল্যান্ডে ব্রিটিশ সার্বভৌমত্ব দাবি।

১৮৫১ - অস্ট্রেলিয়ায় স্বর্ণ আবিষ্কৃত হয়।

১৮৭৭ - দশম রুশ-তুরস্ক যুদ্ধ শুরু।

১৯০৪ - ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) গঠিত।

১৯৩৮ - বেঙ্গল মোশন পিকচার এ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।

১৯৫৬ - প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ।

১৯৭৪ - যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সাহায্য চুক্তিস্বাক্ষর।

১৯৯০ - ডেমোক্রেটিক রিপাবলিক অব ইয়েমেন এবং উত্তর ইয়েমেন রিপাবলিক অব ইয়েমেন নামে একত্র হতে সম্মত হয়।

১৯৯১ - রাজীব গান্ধী মাদ্রাজের কাছে এক আত্মঘাতী বোমা হামলাকারীর আঘাতে মারা যান।

১৯৯১ - ক্রিকেট তারকা সাঈদ আনোয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ (১৯৪) রানের বিশ্ব রেকর্ড।

১৯৯৪ - ইয়েমেন স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯৮ - ইন্দোনেশিয়ার স্বৈরশাসক জেনারেল সুহার্তো গণ-আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন।

২০০৩ - এক ভয়াবহ ভূমিকম্পে আলজেরিয়ায় দুই হাজার লোক নিহত হয়।

২০০৬ - বাংলাদেশে সাবমেরিন কেবল সিস্টেমের উদ্বোধন হয়। এ কেবলের সাথে বিশ্বের ১৪টি দেশ যুক্ত রয়েছে।

২০১৭ - আকাশবাণী কলকাতা কেন্দ্রের কলকাতা ‘ক’ প্রচারতরঙ্গের নাম ‘গীতাঞ্জলি’ ও কলকাতা ‘খ’ প্রচারতরঙ্গের নাম ‘সঞ্চয়িতা’ য় পরিবর্তিত হয়।

জন্ম

১৬৮৮ - আলেকজান্ডার পোপ, ইংরেজ কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। (মৃ.৩০/০৫/১৭৪৪)

১৮৩৫ - বিহারীলাল চক্রবর্তী, বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে তিনি সুপরিচিত।(মৃ.২৪/০৫/১৮৯৪)

১৮৪৪ - ফরাসি চিত্রশিল্পী আঁরি রুশো।

১৮৬০ - হৃদরোগ চিকিৎসায় ইলেকট্রোকার্ডিওগ্রাফির প্রবর্তক ওলন্দাজ চিকিৎসক উইলিয়াম আইটোফেন ডাচ।

১৮৮৮ - ভারতীয় বাঙালি পদার্থবিদ ও গণিতজ্ঞ ভূপতিমোহন সেন।(ম.১৯৭৮)

১৯০৪ - রবার্ট মন্টগামারি, মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। (মৃ. ১৯৮১)

১৯২১ - শ্রীশ্রীআনন্দমূর্ত্তি নামে পরিচিত প্রভাতরঞ্জন সরকার, ভারতীয় বাঙালি দার্শনিক ও আনন্দমার্গ'-এর প্রতিষ্ঠাতা। (মৃ.১৯৯০)

১৯২১ -  আন্দ্রে শাখারভ, সোভিয়েত ইউনিয়নের পরমাণু বিজ্ঞানী, ভিন্নামতাবলম্বী এবং মানবাধিকার কর্মী, নোবেল বিজয়ী। (মৃ.১৪/১২/১৯৮৯)

১৯৬০ - মোহনলাল, দক্ষিণ ভারতীয় অভিনেতা।

১৯৭৫ - রব জেনকিনস বিখ্যাত অস্টেলিয়ান অভিনেতা।

মৃত্যু

১৯১১ - উইলিয়ামিনা ফ্লেমিং, স্কটল্যান্ডীয় জ্যোতির্বিদ। (জ. ১৮৫৭)

১৯২০ - গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসু।

১৯২৬ - ফ্রিড্‌রিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯৪৯ - জার্মান লেখক ক্লাউস মান।

১৯৫২ - জন গারফিল্ড, মার্কিন অভিনেতা। (জ. ১৯১৩)

১৯৯১ - রাজীব গান্ধী, ভারতের সাবেক (ষষ্ঠ) প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভাপতি। (জ.২০/০৮/১৯৪৪)

১৯৯৪ - মাসিক সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন।

২০০০ - জন গিলগুড, ইংরেজ অভিনেতা ও মঞ্চ পরিচালক। (জ. ১৯০৪)

২০০৩ - সুমিত্রা মুখোপাধ্যায়, বাঙালি অভিনেত্রী। (জন্ম ১৯৪৯)

২০২১ - ভারতীয় বিশিষ্ট গড়ওয়ালি পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুণা।(জ.১৯২৭)

২০২১ - উসমান মনসুরপুরী, জমিয়ত উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি। (জ. ১৯৪৪)

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers