বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ৩১ মে : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক ৩১ মে , ২০২৬, ১২:২১:১৬

209
  • সংগৃহীত

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-

ইতিহাস

১৭৯০ - মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়।

১৮৫৫ - আজকের দিনে স্নানযাত্রার দিন মহাসমারোহে দক্ষিণেশ্বর কালিবাড়িতে মা ভবতারিণীর মূর্তিপ্রতিষ্ঠা করা হয়।

১৮৫৮ - ওয়েস্টমিনিস্টার জুড়ে প্রথম ধ্বনিত হয়েছিল বিগ বেনের শব্দ।

১৮৬৬ - দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়।

১৮৮৯ - প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন।

১৯০২ - বোয়ের যুদ্ধের অবসান হয়।

১৯১০ - দক্ষিণ আফ্রিকান ইউনিয়ন গঠিত।

১৯৩২ - জাপানের প্রধানমন্ত্রী কি ইনুকাই নিহত হন।

১৯৩৫ - কোয়েটায় ভূমিকম্পে ৫০ হাজার লোকের মৃত্যু।

১৯৪১ - জার্মানিতে গোথিক হরফ নিষিদ্ধ ও রোমান হরফ চালু হয়।

১৯৫২ - ভলগা ডন খালের উদ্বোধন।

১৯৬১ - দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৯৮৯ - দক্ষিণ কোরিয়া রানার্স আপ।

২০০২ - বিশ্বকাপ ফুটবল।

২০০২ - দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উদ্বোধন।

জন্ম

১৫৭৭ - নূর জাহান, মুঘল সম্রাজ্ঞী ও সম্রাট জাহাঙ্গীরের প্রধান মহিষী ছিলেন। (মৃ. ১৬৪৫)

১৭২৫ - অহল্যাবাঈ হোলকার, ভারতের মারাঠা মালওয়া রাজ্যের হোলকর রাণী। (মৃ. ১৭৯৫)

১৮১৯ - ওয়াল্ট হুইটম্যান, মার্কিন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক। (মৃ. ১৮৯২)

১৮৩৪ - কৃষ্ণচন্দ্র মজুমদার, ঊনবিংশ শতকের বাঙালি কবি ও পত্রিকা সম্পাদক।

১৮৬০ - চিত্রশিল্পী ওয়াল্টার সিকার্ট

১৯০৮ - ডন আমিচি, মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা। (মৃ. ১৯৯৩)

১৯১২ - চিয়েন-শিউং উ, চীনা-মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি তেজস্ক্রিয়তা গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। (মৃ. ১৯৯৭)

১ ৯১৫ - অস্টেলিয়ান কবি ও পরিবেশবিদ জুডিথ রাইট।

১৯২২ - ডেনহোম এলিয়ট, ইংরেজ অভিনেতা। (মৃ. ১৯৯২)

১৯২৬ - প্রবীর সেন প্রথম বাঙালি ভারতীয় টেস্ট ক্রিকেটার।(মৃ.২৭/০১/১৯৭০)

১৯২৮ - পঙ্কজ রায়, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ.০৪/০২/২০০১)

১৯৩০ - ক্লিন্ট ইস্টউড, মার্কিন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, প্রযোজক এবং কম্পোজার।

১৯৪৫ - রাইনার ভের্নার ফাসবিন্ডার, পশ্চিম জার্মান চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, নাট্যকার, মঞ্চ পরিচালক, সুরকার, চিত্রগ্রাহক, সম্পাদক ও প্রাবন্ধিক। (মৃ. ১৯৮২)

১৯৪৬ - স্টিভ বাকনর, জ্যামাইকার মন্টেগো বে এলাকার জন্মগ্রহণকারী সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার।

১৯৪৯ - টম বেরেঞ্জার, মার্কিন অভিনেতা।

১৯৬৩ - ভিক্টর অরবান, হাঙ্গেরির বিশিষ্ট ডানপন্থী রাজনীতিবিদ।

১৯৬৫ - ব্রুক শিল্ডস, আমেরিকান অভিনেত্রী, সুপারমডেল ও সাবেক শিশু তারকা।

১৯৬৬ - রোশন মহানামা, সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৪ - মিলোরাদ কেভিচ, সার্বিয়ান সাঁতারু।

মৃত্যু

১৮৩২ - এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ।

১৯১০ - এলিজাবেথ ব্ল্যাকওয়েল, ব্রিটিশ চিকিৎসক। (জ. ১৮২১)

১৯৬৮ - অমিয়চরণ ব্যানার্জি, ভারতীয় বাঙালি গণিতবিদ। (জ. ১৮৯১)

১৯৮৬ - জেমস রেইনওয়াটার, মার্কিন পদার্থবিজ্ঞানী। (জ. ১৯১৭)

২০০২ - সুভাষ গুপ্তে, ভারতীয় ক্রিকেটার। (জ. ১৯২৯)

২০০৪ - বিক্রমণ নায়ার, বিশিষ্ট সাংবাদিক ও অধ্যাপক(জ.০৯/০৮/১৯৩৬)

২০০৬ - রেইমন্ড ডেভিস জুনিয়র, মার্কিন রসায়ন ও পদার্থবিজ্ঞানী। (জ. ১৯১৪)

২০০৯ - কমলা দাস প্রখ্যাত মালায়ালম ও ইংরাজী সাহিত্যের কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার।

২০১৪ - মার্থা হাইয়ার, মার্কিন অভিনেত্রী। (জ. ১৯২৪)

২০২০ - আবদুল মোনেম, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি। (জ. ১৯৩৭)

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers