বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ২২ জুন : ইতহিাসের এই দিনে

নিউজজি ডেস্ক ২২ জুন , ২০২৬, ১৪:৪৮:৩৬

184
  • আজ ২২ জুন : ইতহিাসের এই দিনে

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা—

ইতহিাস

১৩৭৭ - দ্বিতীয় রিচার্ডের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।

১৫১৯ - ব্রিটেনে দাসপ্রথা বাতিল।

১৫৫৫ - হুমায়ুন সিন্ধু নদী পার হয়ে লাহোর দখল করে নেন এবং সিকান্দর সুরিকে দিল্লীর সিংহাসন থেকে উৎখাত করেন।

১৫৫৫ - সিরহিন্দ যুদ্ধে জয়লাভের পর হুমায়ুনকে সম্রাট আকবরের উত্তরাধিকার ঘোষণা।

১৬৩৩ - পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে—এই অভিমতের জন্য গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।

১৭৬৭ - ভিলহেল্ম ফন হুম্বোল্ট, জার্মান ভাষাবিজ্ঞানী ছিলেন।

১৭৭২ - ব্রিটেন থেকে ক্রীতদাস প্রথা তুলে নেয়া হয়।

১৮১৪ - লন্ডনে লর্ডের ক্রিকেট মাঠে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৯০৪ - আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) জন্ম।

১৯১১ - পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৯১৫ - নেপোলিয়ন দ্বিতীয়বার সিংহাসনচ্যুত হন।

১৯২১ - ৫২টি দেশের ৬০৫ জনপ্রতিনিধির উপস্থিতিতে মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।

১৯৩৯ - সুভাষচন্দ্র বসু মুম্বাইয়ের সর্বভারতীয় অধিবেশনে সারা ভারত ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।

১৯৪১ - হিটলার অপারেশন বারবারোসা নামে পরিচিত সোভিয়েত রাশিয়া অভিযান শুরু করেছিলেন।

১৯৭২ - আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের সদস্যপদ লাভ।

১৯৮১ - ইরানি প্রেসিডেন্ট বনী সদর ক্ষমতাচ্যুত।

১৯৮৬ - বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিখ্যাত হ্যান্ড অফ গড গোলটি করেন আর্জেন্টিনার ফুটবলার দিয়েগো মারাদোনা। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ গোলে জয়লাভ করে।

১৯৮৯ - পনেরো বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে এ্যাংগোলার বিবাদমান পক্ষগুলো যুদ্ধ বিরতি মেনে নিতে রাজি হয়।

২০০২ - ইরানে ভূমিকম্পে ৫ শতাধিক লোক নিহত।

 

জন্ম

১৭৬৭ - ভিলহেল্ম ফন হুম্বোল্ট, জার্মান ভাষাবিজ্ঞানী ছিলেন।

১৮৩৭ - পল মর্ফি, মার্কিন দাবাড়ু। (মৃ. ১৮৮৪)

১৮৫৫ - স্যামুয়েল মরিস, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। (মৃ. ১৯৩১)

১৮৫৬ - হেনরি রাইডার হ্যাগার্ড, বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক।

১৮৮৯ - কবি শেখর কালিদাস রায়, রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা।(মৃ.২৫/১০/১৯৭৫)

১৮৯৮ - এরিখ মারিয়া রেমার্ক, জার্মান সাহিত্যিক ও স্বনামধন্য লেখক। (মৃ. ১৯৭০)

১৮৯৮ - এরিখ মারিয়া রেমার্ক, জার্মান লেখক।

১৯০০ - ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী ও রাজনীতিবিদ গণেশ ঘোষ। (মৃ.১৯৯২)

১৯০৩ - জন ডিলিঞ্জার, মার্কিন ব্যাংক ডাকাত। (মৃ. ১৯৩৪)

১৯০৬ - বিলি ওয়াইল্ডার, অস্ট্রিয়ায় জন্মগ্রহণকারী ইহুদি মার্কিন সাংবাদিক এবং চিত্রনাট্যকার। (মৃ. ২০০২)

১৯১২ - সাগরময় ঘোষ, বাঙ্গালি লেখক ও বাংলা সাহিত্য-পত্রিকা ‘দেশ’এর সাবেক সম্পাদক। (মৃ.১৯/০২/১৯৯৯)

১৯২২ - ভি বালসারা, ভারতীয় সঙ্গীত পরিচালক আবহসঙ্গীত পরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী। (মৃ.২৪/০৩/২০০৫)

১৯২৩ - গৌরকিশোর ঘোষ, প্রথিতযশা বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক। (মৃ.১৫/১২/২০০০)

১৯৩২ - অমরিশ পুরি, ভারতীয় অভিনেতা ও থিয়েটার শিল্পী। (মৃ.১২/০৫/২০০৫)

১৯৩২ - সোরায়া এসফানদিয়ারি-বখতিয়ারি, একজন ইরানি অভিনেত্রী। (মৃ. ২০০১)

১৯৪০ - আব্বাস কিয়রোস্তামি, বিশ্ববিখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক, আলোকচিত্রশিল্পী। (মৃ. ২০১৬)

১৯৪১ - স্বরূপ দত্ত, ভারতের বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। (মৃ.২০১৯)

১৯৪৩ - ক্লাউস মারিয়া ব্রানডাউয়া, অস্ট্রীয় অভিনেতা ও পরিচালক।

১৯৪৪ - হেলমাট ডায়েটল, জার্মান চলচ্চিত্র পরিচালক এবং লেখক। (মৃ. ২০১৫)

১৯৪৮ - পদ্মশ্রী সম্মানে ভূষিত ভারতীয় সন্তুরবাদক পণ্ডিত ভজন সোপরি। (মৃ.২০২২)

১৯৪৯ - মেরিল স্ট্রিপ, মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অভিনেত্রী ও গায়িকা।

১৯৬০ - এরিন ব্রকোভিচ, মার্কিন আইনজ্ঞ।

১৯৬৪ - ড্যান ব্রাউন একজন মার্কিন রোমাঞ্চকর উপন্যাস লেখক।

১৯৭৪ - বিজয় (অভিনেতা) আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর, একজন ভারতীয় তামিল ছবির নায়ক।

১৯৮৪ - জেরোমি টেলর, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

১৯৮৭ - নিকিতা রাকাভেৎসা, অস্ট্রেলীয় পেশাদার ফুটবলার।

 

মৃত্যু

১০৩৭ - ইবনে সিনা, মধ্যপ্রাচ্যের কিংবদন্তীতুল্য দার্শনিক, চিকিৎসক ও বিজ্ঞানী। (জ. ৯৮০)

১৪২৯ - জামশিদ গিয়াসউদ্দিন আল কাশি, মধ্যযুগের একজন প্রতিভাধর মুসলমান জ্যোতির্বিজ্ঞানী। (জ. ১৩৮০)

১৯৩৬ - মরিস শ্লিক, জার্মান দার্শনিক, পদার্থবিজ্ঞানী এবং যৌক্তিক ইতিবাদের উদ্গাতা। (জ. ১৮৮২)

১৯৪০ - মন্টি নোবেল, বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (জ. ১৮৭৩)

১৯৫৯ - তুলসী লাহিড়ী, নাট্যকার, অভিনেতা, সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার। (জ.০৭/০৪/১৮৯৭)

১৯৬৫ - ডেভিড ও. সেলৎসনিক, মার্কিন প্রযোজক, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র স্টুডিও নির্বাহী। (জ. ১৯০২)

১৯৬৯ - জুডি গারল্যান্ড, মার্কিন গায়িকা ও অভিনেত্রী ছিলেন। (জ. ১৯২২)

১৯৭৬ - গোপীনাথ কবিরাজ, ভারতীয় বাঙালি সংস্কৃত-তন্ত্র পণ্ডিত ও দার্শনিক ছিলেন। (জ.১৮৮৭)

১৯৮৭ - ফ্রেড অ্যাস্টেয়ার, আমেরিকান অভিনেতা এবং নৃত্যশিল্পী। (জ. ১৮৯৯)

১৯৯০ - ইলিয়া ফ্রাংক, সোভিয়েত পদার্থবিজ্ঞানী। (জ. ১৯০৮)

১৯৯৩ - প্যাট নিক্সন, আমেরিকান শিক্ষাবিদ, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি জেরাল্ড ফোর্ডের সহধর্মণী। (জ. ১৯১২)

২০০৮ - জর্জ কার্লিন, আমেরিকান স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা, অভিনেতা, লেখক এবং সামাজিক সমালোচক ছিলেন। (জ. ১৯৩৭)

২০২০ - অমলেন্দু বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি জ্যোতির্বিজ্ঞানী। (জ.০১/০২/১৯৩১)

নিউজজি/এস আর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers