রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ২৫ জুলাই : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক ২৫ জুলাই , ২০২৬, ১৫:১২:০১

167
  • ইতিহাসের এই দিনে

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-

ইতিহাস

১২১৫ - দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৪০৯ - সিসিলির রাজা প্রথম মার্টিনের মৃত্যু।

১৫৮১ - হল্যান্ডের ৭টি প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৭৬৩ - মীরজাফর দ্বিতীয় বারের জন্য মুর্শিদাবাদ এর নবাব হয়।

১৭৯৪ - ফরাসী কবি আঁদ্রে শেলিয়েকে গিলোটিনে হত্যা করা হয়।

১৭৯৯ - আবুকিরের কাছে তুর্কিরা নেপোলিয়নের কাছে পরাস্ত হয়।

১৮১৪ - জর্জ স্টিফেনশন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।

১৮৪৮ - অস্ট্রিয়া ও ইতালির মধ্যে প্রথম কুস্তোৎসার যুদ্ধ সংঘটিত হয়।

১৮৯৪ - চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়।

১৯০৯ - লুই ব্ল্যারিয়ট বিমানে ইংলিশ চ্যানেল পার হন।

১৯৩৮ - ফিলিস্তিনের জনাকীর্ণ বাজারে দুটি পৃথক বোমা বিস্ফোরণে ৬২ জন বেসামরিক ফিলিস্তিনী নিহত ও প্রায় এক’শ জন আহত হয়।

১৯৪৩ - মুসোলিনকে পদত্যাগে বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।

১৯৪৬ - প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয়।

১৯৪৮ - পশ্চিমা দেশগুলোতে ব্রাসেলস চুক্তি কার্যকর।

১৯৫৭ - ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়।

১৯৭৫ - বিশ্বের প্রথম টেস্ট-টিউব শিশু লুইস ব্রাউন জন্ম গ্রহণ করে।

১৯৭৮ - মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রূণ শিশুর জন্ম।

১৯৭৯ - জার্মানির কান শহরে ফিলিস্তিনী সংগঠন আল সায়েকের তৎকালীন মহাসচিব যাহির মোহসেন, ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের অনুচরদের হাতে নিহত হন।

১৯৯৩ - দখলদার ইসরাইলী বাহিনী লেবাননে প্রচন্ড হামলা চালায়।

২০০৭ - প্রতিভা পাতিল, ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতির (ও প্রথম মহিলা রাষ্ট্রপতি) দায়িত্ব গ্রহণ করেন।

জন্ম

১১০৯ - ডোম আফোনসো হেনরিকস, পর্তুগালের প্রথম রাজা। (মৃ. ১১৮৫)

১৭৯৭- ডাচেস অব কেমব্রিজ প্রিন্সেস অগাস্টা।

১৭৯৯ - স্কটিশ উদ্ভিদবিদ ডেভিড ডগলাস।

১৮৪৪ - টমাস এয়াকিনস, মার্কিন বাস্তবতাবাদী চিত্রশিল্পী, ফটোগ্রাফার, ভাস্কর ও চারুকলা শিক্ষক। (মৃ. ১৯১৬)

১৮৭৫ - জিম করবেট, ইংলিশ শিকারী ও সংরক্ষনবাদী প্রকৃতিবিদ। (মৃ. ১৯/০৪/১৯৫৫)

১৮৯২ - প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার। (মৃ. ০৮/১১/১৯৮৫)

১৮৯৪ - ওয়াল্টার ব্রেনান, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৭৪)

১৮৯৪ - গাভ্রিলো প্রিন্সিপ, অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ আর্চডিউক ফ্রান্ত্স ফার্দিনান্দ ও তার স্ত্রীর আততায়ী। (মৃ. ১৯১৮)

১৮৯৯ - চলচ্চিত্র পরিচালক আর্থার লুবিন।

১৯০১ - মনোজ বসু, ভারতীয় বাঙালী সাহিত্যিক। (মৃ. ২৬/১২/১৯৮৭)

১৯০৫ - এলিয়াস ক্যানেটি, নোবেল পুরস্কার বিজয়ী বুলগেরিয়ান বংশোদ্ভূত সুইস লেখক ও নাট্যকার।

১৯০৮ - বিল বোস, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা। (মৃ. ১৯৮৭)

১৯২০ - রোজালিন্ড ফ্রাঙ্কলিন, ব্রিটিশ ভৌত রসায়নবিদ ও কেলাসবিজ্ঞানী। (মৃ. ১৯৫৮)

১৯২২ - লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, বিশ্বের সবচেয়ে বয়স্ক নোবেল পুরস্কার বিজয়ী জন বি গুডএনাফ। (মৃ. ২৫/০৬/২০২৩)

১৯২৩ - সুইডিশ লেখক মারিয়া গ্রাইপ।

১৯২৯ - সোমনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ। (মৃ. ২০১৮)

১৯৩০ - মারে চ্যাপেল, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৯৮৫)

১৯৩৬ - গ্লেন মার্কাট, অস্ট্রেলিয়ান স্থপতি।

১৯৩৯ - আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলাদেশী শিক্ষাবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব।

১৯৫৬ - ফ্রান্সিস আর্নল্ড, আমেরিকান বিজ্ঞানী ও প্রকৌশলী।

১৯৭৪ - রিফাত বিন সাত্তার, গ্র্যান্ডমাস্টার খেতাব বিজয়ী বাংলাদেশী দাবাড়ু।

১৯৮৬ - হাক (ফুটবলার), ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৮৮ - পাওলিনিয়ো, ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৯৫ - মারিয়া সাক্কারি, গ্রীক টেনিস খেলোয়াড়।

মৃত্যু

১৮৩৪ - স্যামুয়েল টেইলর কোলরিজ ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক। (জ.২১/১০/১৭৭২)

১৮৪৩ - পানি নিরোধক কাপড়ের উদ্ভাবক চার্লস ম্যাকিনটোস।

১৯০৯ - ভারতের বিশিষ্ট আইনজীবী ও কানাড়া ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা আম্মেম্বল সুব্বা রাও পাই। (জ.১৯/১১/১৮৫২)

১৯৩৬ - জার্মান দার্শনিক হাইনরিখ রিখার্ট।

১৯৫৩ - পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র অন্যতম সাংসদ,আইনজ্ঞ, বাগ্মী। (জ.২৩/০৭/১৮৯৫)

১৯৬৩ - ইতালীয় মনোবিজ্ঞানী উগো কারলেত্তি।

১৯৭৩ - লুই সেন্ট লরেন্ট, কানাডার দ্বাদশ প্রধানমন্ত্রী। (জ. ১৮৮২)

১৯৮০ - বিনয় ঘোষ, বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক। (জ.১৪/০৬/১৯১৭)

১৯৮৬ - ভিনসেন্ট মিনেলি, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯০৩)

২০০২ - সৈয়দ আলী আহসান। খ্যাতনামা কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান ২০০২ সালের ২৫ জুলাই মৃত্যুবরণ করেন। তিনি একজন খ্যাতনামা সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিকও।

২০০৩ - জন শ্লেসিঞ্জার, ইংরেজ চলচ্চিত্র ও মঞ্চ পরিচালক ও অভিনেতা। (জ. ১৯২৬)

২০১৪ - বেবী মওদুদ বাংলাদেশী সাংবাদিক ও সংসদ সদস্য। (জ. ১৯৪৮)

২০২০ - পিটার গ্রিন, ইংরেজি ব্লুজ রক গিটারিস্ট, গায়ক-গীতিকার এবং ফ্লিটউড ম্যাকের প্রতিষ্ঠাতা। (জ. ১৯৪৬)

২০২২ - পল সোরভিনো, আমেরিকান অভিনেতা। (জ. ১৯৪৯)

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers