বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ২৮ জুলাই : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক ২৮ জুলাই , ২০২৬, ১৩:৪৪:৪৮

165
  • সংগৃহীত

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা—

ইতিহাস

১৮২১ - স্পেনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে পেরু স্বাধীনতা ঘোষণা করে।

১৯১৩ - বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠা।

১৯১৪ - অস্ট্রিয়া-হাঙ্গেরির সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। প্রথম বিশ্বযুদ্ধ শুরু।

১৯৫০ - তাইওয়ানকে সাহায্য করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রুম্যান।

১৯৬৩ - জেনারেল আমিন আল হাফিজ সিরিয়ার প্রেসিডেন্ট হন।

১৯৬৭ -পূর্ব চীনের তাঙ্ক শান শহরে সাত দশমিক নয় মাত্রার ভয়াবহ ভুমিকম্প হয়েছিল।

১৯৭৪ - যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিঙ্নের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়।

১৯৭৬ - চীনের টাংশানে ভয়াবহ ভূমিকম্পে আট লাখ লোকের প্রাণহানি।

১৯৮৮ - চীনে টক্কর খেয়ে একশো জাহাজডুবি।

জন্ম

১১৬৫ -মহীউদ্দীন ইবনে আরাবী, একজন আরব সুফি সাধক লেখক ও দার্শনিক। (মৃ. ১২৪০)

১৬৩৫ - রবার্ট হুক, ইংরেজ চিকিৎসাবিদ ও রসায়নবিদ। (মৃ. ১৭০৩)

১৮০৪ - লুডউইগ ফয়েরবাক, জার্মানীর একজন বস্তুবাদী দার্শনিক। (মৃ. ১৮৭২)

১৮৭৪ - প্রখ্যাত শিক্ষাবিদ ও চিকিৎসক বিমলচন্দ্র ঘোষ।

১৯০১ - কমরেড মনি সিং।

১৯০৪ - নোবেলজয়ী সোভিয়েত পদার্থবিদ পাভেল আ. চেরেনকভ।

১৯১২-কমল দাশগুপ্ত, আধুনিক সহজ সরল মেলোডি প্রধান বাংলা গানের সেরা সুরকার।(মৃ.২০/০৭/১৯৭৪)

১৯৩০ - ফিরোজা বেগম, বাঙালি নজরুলসঙ্গীত শিল্পী। (মৃ.০৯/০৯/২০১৪)

১৯৩৮ - সুখেন দাস, ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক। (মৃ.৪/০৪/২০০৪)

১৯৫৪ - হুগো চাভেজ, ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি। (মৃ. ২০১৩)

১৯৮১ - মাইকেল ক্যারিক, ইংরেজ ফুটবলার।

১৯৮৭ - পেদ্রো রোদ্রিগেজ, স্পেনীয় ফুটবলার।

১৯৯৩ - হ্যারি কেন, ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

২০০০ - ইরিনা তিথী, উদ্যোক্তা।

মৃত্যু

১৭৫০ - জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার। (জ. ১৬৮৫)

১৯৩৪ - মারি ড্রেসলার, কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী ও কৌতুকাভিনেতা। (জ. ১৮৬৮)

১৯৬৮ - অটো হান, জার্মান ভৌত রসায়নিবিদ। (জ. ১৮৭৯)

১৯৭২ - চারু মজুমদার, বাঙালি মার্কসবাদী বিপ্লবী। (জ.১৫/০৫/১৯১৫)

১৯৮০ - মোহাম্মদ রেজা শাহ পাহলভি।

১৯৯২ - ভারতের প্রখ্যাত অভিনেতা আমজাদ খান।

১৯৯৭ - সত্য বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব।(জ.১৯২৬)

২০০১ - আহমদ ছফা, বাংলাদেশী লেখক, কবি ও সমালোচক। (জ. ১৯৪৩)

২০০৪ - ফ্রান্সিস ক্রিক, ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী। (জ. ১৯১৬)

২০১০ - শ্যামল গুপ্ত, আধুনিক বাংলা রোমান্টিক গানের গীতিকার।(জ.০৩/১২/১৯২২)

২০১৬ - মহাশ্বেতা দেবী, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী। (জ.১৪/০১/১৯২৬)

২০১৭- ৯নং সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমদ।

দিবস

বিশ্ব হেপাটাইটিস দিবস

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers