বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ২ আগস্ট : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক ২ আগস্ট , ২০২৬, ১৩:৫৮:৪৪

160
  • ইতিহাসের এই দিনে

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-

ইতিহাস

১৭১৮ - স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড- এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।

১৭৬৩ - মুর্শিদাবাদ দখলের পর ব্রিটিশ সৈন্য বাহিনী মিরকাশিমের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে মিরকাশিম পরাস্ত হন।

১৭৯০ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।

১৮৫৮ - ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতের সর্বোচ্চ শাসককে ‘ভাইসরয়’ পদবি দেওয়া হয়।

১৯১৪ - সোভিয়েত সেনাবাহিনী পূর্ব প্রুশিয়া দখল করে।

১৯২২ - চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

১৯৩৪ - জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।

১৯৩৫ - গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট জারি।

১৯৫৩ - ভারতে গভর্ণমেন্ট অব ইন্ডিয়া জারি করা হয়।

১৯৫৫ - সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বলিভিয়া।

১৯৯০ - ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।

২০১০ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর প্রসাশনের পুলিশ বাহিনী অতর্কিতে হামলা চালায়।

২০১৮ - সাঁওতালি উইকিপিডিয়ার যাত্রা শুরু।

জন্ম

১৬৯৬ - উসমানীয় খলিফা প্রথম মাহমুদ।

১৮৪১ - বিজয়কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্মসমাজের আচার্য ও সমাজ সংস্কারক।(মৃ.১৮৯৯)

১৮৬১ - আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, বাঙালি রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক ও কবি।(মৃ.১৬/০৬/১৯৪৪)

১৮৬৮ - বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ হীরালাল সেন(মৃ.২৬/১০/১৯১৭)

১৮৭৬ - পিঙ্গালি ভেঙ্কাইয়া,স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার।(মৃ.০৪/০৭/১৯৬৪)

১৮৮৭ - টমি ওয়ার্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৮৯৯ - মহেন্দ্রনাথ দত্ত, মুদ্রণ শিল্পের ও প্রকাশনা জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব।(মৃ.১৮/১০/১৯৮৭)

১৯০০ - মার্কিন অভিনেত্রী হেলেন মর্গান

১৯২৩ - শিমন পেরেজ, পোলীয় বংশোদ্ভূত ইসরায়েলী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।(মৃ.২৮/০৯/২০১৬)

মৃত্যু

১৭১২ - খ্যাতনামা ফরাসী বিজ্ঞানী ড্যানিস পাপিন।

১৮৪৪ - রামকমল সেন,এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সচিব,অভিধান প্রণেতা ও ব্যাঙ্ক অফ বেঙ্গলের আজীবন দেওয়ান।(জ.১৫/০৩/১৭৮৩)

১৮৪৯ - মিসরে মোহাম্মদ আলী পাশা।

১৯২২ - আলেকজান্ডার গ্রাহাম বেল, স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক।(জ.০৩/০৩/১৮৪৭)

১৯২৩ - ওয়ারেন জি. হার্ডিং, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি।

১৯৩৪ - জার্মানীর তৎকালীন প্রেসিডেন্ট ও প্রথম বিশ্বযুদ্ধে জার্মানীর সেনা বাহিনীর সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল হিডেন বার্গ।

১৯৭৬ - ফ্রেডিরিক এ্যান্টন ক্রিস্টিয়ান ল্যাং, অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র নির্দেশক, চলচ্চিত্রকার।

১৯৮০ -রামকিঙ্কর বেইজ প্রখ্যাত ভারতীয় বাঙালি ভাস্কর।(জ.২৫/০৫/১৯০৬)

১৯৯৩ - কমল মিত্র, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। (জ.১৯১২)

২০০২ - ক্রিস্টেন নিগার্ড, নরওয়েজীয় গণিতবিদ, কম্পিউটার প্রোগ্রামিং ভাষা মুঘল ও রাজনীতিবিদ।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers