বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ৬ আগস্ট : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক  ৬ আগস্ট , ২০২৬, ১১:২৫:০২

159
  • ইতিহাসের এই দিনে

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা—

ইতিহাস

১৮২৫ - ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

১৮৯০ - নিউ ইয়র্কে এক খুনির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বপ্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহৃত হয়।

১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় বন্দে মাতরম্‌ (সংবাদপত্র) প্রথম প্রকাশিত হয়।

১৯১৪ - রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে।

১৯১৪ - কলকাতা থেকে দৈনিক বসুমতী প্রথম প্রকাশিত হয়।

১৯২৪ - মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের লোজান চুক্তি (Traité de Lausanne) কার্যকরী হয়।

১৯৪৫ - মিত্র শক্তি আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে পারোমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়

১৯৬২ - যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয় পশ্চিম ভারতীয় দ্বীপ জ্যামাইকা।

১৯৯১ - ষোল বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় ।

১৯৯৬ - ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত ডামাটো আইন অনুমোদন লাভ করে।

জন্ম

১৮০৯ - ইংরেজ কবি লর্ড আলফ্রেড টেনিসন।

১৮৬৫ - হান্নাহ চ্যাপলিন, ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী এবং চার্লি চ্যাপলিনের মাতা। (মৃ. ১৯২৮)

১৮৮১ - নোবেলজয়ী [১৯৪৫] স্কটিশ জীবাণুতত্ত্ববিদ বিখ্যাত বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্লেমিং। (মৃ.১৯৫৬)

১৮৮৪ - কার্তিকচন্দ্র দাশগুপ্ত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক ।(মৃ.২৭/০২/১৯৬৫)

১৯১১ - নরম্যান গর্ডন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (মৃ. ২০১৪)

১৯১১ - লুসিল বল, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, মডেল, চলচ্চিত্র-স্টুডিও নির্বাহী ও প্রযোজক। (মৃ. ১৯৮৯)

১৯১৭ - রবার্ট মিচাম, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক, কবি, সুরকার ও গায়ক। (মৃ. ১৯৯৭)

১৯২৮ - অ্যান্ডি ওয়ারহল, মার্কিন ভিজুয়াল আর্ট আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক। (মৃ. ১৯৮৭)

১৯২৯ - আবদুল গফুর হালী, বাংলাদেশি গীতিকার, সুরকার ও লোকশিল্পী। (মৃ. ২০১৬)

১৯৬২ - মিশেল ইয়ো, মালয়েশীয় অভিনেত্রী

১৯৭০ - এম নাইট শ্যামালান, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।

১৯৭৩ - ভেরা ফারমিগা, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক, ও প্রযোজক।

১৯৮৪ - জেসি রাইডার, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।

মৃত্যু

১৬৩৭ - ইংরেজ কবি ও নাট্যকার বেন জনসন।

১৬৬০ - দিয়েগো বেলাসকেস, স্পেনীয় চিত্রশিল্পী। (জ. ১৫৯৯)

১৮৭৩ - বাঙালি লেখক, সমাজকর্মী কিশোরীচাঁদ মিত্র।(জ.১৮২২)

১৯২৫ - ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।(জ.১০/১১/১৮৪৮)

১৯৪১ - নোবেলজয়ী [১৯১৩] কবি রবীন্দ্রনাথ ঠাকুর।

১৯৫৭ - নোবেলজয়ী [১৯৩২] মার্কিন রসায়নবিদ আরভিং ল্যাংম্যুয়ির।

১৯৫৯ - মোহাম্মদ হোসেন খসরু, ভারতীয় সঙ্গীতজ্ঞ। (জ. ১৯০৩)

১৯৭৩ - ফুলগেনসিও বাতিস্তা, কিউবার রাষ্ট্রপতি, একনায়ক ও সৈনিক নেতা। (জ. ১৯০১)

১৯৮১ - ভূপেশ গুপ্ত, বাঙালি, কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এবং বিশিষ্ট সাংসদ। (জ.২০/১০/ ১৯১৪)

২০০২ - এড্সগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী। (জ. ১৯৩০)

২০০৪ - সাংবাদিক, সাহিত্যিক সন্তোষ গুপ্ত।

২০২০ - শ্যামল চক্রবর্তী , ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর কেন্দ্রীয় কমিটির সদস্য , বামফ্রন্ট সরকারের পরিবহণ মন্ত্রী(১৯৮২-১৯৯৬), রাজ্যসভা সদস্য (২০০৮-২০১৪) , ভারতের ছাত্র ফেডারেশন এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি( ১৯৭৩-১৯৭৯) ।

দিবস

হিরোশিমা দিবস

রবীন্দ্রপ্রয়াণ দিবস

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers