বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ৮ আগস্ট : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক  ৮ আগস্ট , ২০২৬, ১৩:৪৫:৫৭

242
  • ইতিহাসের এই দিনে

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-

ইতিহাস

১২২০ - সুইডেন লিহুলার যুদ্ধে এস্টানিয়ান উপজাতির কাছে পরাজিত হয়।

১৫৪৯ - ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৭৯৬ - ৪৪ সদস্য নিয়ে বোস্টন আফ্রিকান সোসাইটি গঠিত হয়।

১৮১০ - ঊর্দু কবি মির্জা গালিব নবাব ইলাহী বকসের কন্যা মারুফকে বিয়ে করেন।

১৮১৫ - নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশে যাত্রা শুরু করেন।

১৮৬৪ - জেনেভায় রেডক্রস গঠিত হয়।

১৮৬৪ - আন্তর্জাতিক রেডক্রস যুদ্ধকালে আক্রান্ত না হওয়ার অধিকার পায়।

১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক ‘বন্দেমাতরম’ প্রথম প্রকাশিত হয়।

১৯৪৯ - ইকুয়েডরে প্রবল ভূ-কম্পনে দশ হাজার লোক মৃত্যুবরণ করে।

১৯৫৫ - জেনিভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৭২টি দেশের ১২০০ বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।

১৯৬৭ - দক্ষিণ এশীয় জাতিসমূহের সংস্থা আশিয়ান প্রতিষ্ঠিত হয়।

১৯৮৮ - দক্ষিণ আফ্রিকা, কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষিত হয়।

জন্ম

১৭৩২ - ইয়োহান ক্রিস্টফ আডেলুং, জার্মান ভাষাবিজ্ঞানী। (মৃ. ১৮০৬)

১৮৮৯ - জ্যাক রাইডার, অস্ট্রেলীয় ক্রিকেট। (মৃ. ১৯৭৭)

১৯০১ - সাইক্লোট্রন উদ্ভাবনের জন্য সুপরিচিত আর্নেস্ট লরেন্স নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।( মৃ.২৭/০৮/১৯৫৮)

১৯১০ - সিলভিয়া সিডনি, মার্কিন অভিনেত্রী। (মৃ. ১৯৯৯)

১৯২৮ - বিলায়েত খাঁ ভারতের বিখ্যাত বাঙালি সেতার বাদক।(মৃ.১৩/০৩/২০০৪)

১৯৩০ - বেগম ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা। (মৃ. ১৯৭৫)

১৯৩১ - রজার পেনরোজ, ইংরেজ গাণিতিক-পদার্থবিজ্ঞানী।

১৯৩৭ - ডাস্টিন হফম্যান, মার্কিন অভিনেতা ও পরিচালক।

১৯৫১ - মুহাম্মাদ মুরসি, মিশরীয় প্রকৌশলী, শিক্ষায়তনিক ও রাজনীতিক, এবং মিশরের ৫ম রাষ্ট্রপতি। (মৃ. ২০১৯)

১৯৮১ - রজার ফেদেরার, সুইস টেনিস খেলোয়াড়।

১৯৯০ - কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও বর্তমান অধিনায়ক।

মৃত্যু

১৮২৪ - ফ্রিড্‌রিশ আউগুস্ট ভোল্‌ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক।

১৯৭৫ - প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায় (গীতিকার)।(জ.০৫/১২/১৯১১)

১৯৭৭ - আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায় খ্যাতনামা বাঙালি কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীতপরিচালক।(জ.০৮/১১/১৯০৯)

২০০৯ - শিবদাস বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট বাঙালি গীতিকার।(জ.২৭/১২/১৯৩২)

২০২১ - বলিউডের ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers