শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ১২ আগস্ট : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক ১২ আগস্ট , ২০২৬, ১৪:১৯:২৩

207
  • ইতিহাসের এই দিনে

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-

ইতিহাস

১৬০২ - আকবরের সভাসদ আবুল ফজল নিহত হন।

১৬৭৬ - নিউ ইংল্যান্ডে রেড ইন্ডিয়ানদের যুদ্ধের সমাপ্তি।

১৭৬৫ - মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি তুলে দেন।

১৮৭৭ - টমাস এডিসন গ্রামোফোন উদ্ভাবন করেন।

১৮৯৮ - যুক্তরাষ্ট্রের সাথে হাওয়াই দ্বীপপুঞ্জের আনুষ্ঠানিক সংযুক্তি।

১৯০১ - বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক ‘নিউ ইন্ডিয়া’ প্রকাশ করেন।

১৯০৮ - বিপ্লবি ক্ষুদিরামের ফাঁসি কার্যকর।

১৯২২ - কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ‘ধুমকেতু’ প্রকাশিত হয়।

১৯২৬ - ‘লাঙল’ পত্রিকার নাম পাল্টে ‘গণবাণী’ রাখা হয়।

১৯৩৬ - ভারতের প্রথম রাজনৈতিক ছাত্র সংগঠন সর্বভারতীয় ছাত্র ফেডারেশন এর প্রতিষ্ঠা হয় লক্ষনৌ এর গঙ্গাপ্রসাদ মেমোরিয়াল হলে জহরলাল নেহেরু এর উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে । এই দিনটিকে সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয়।

১৯৪৪ - জার্মান নাৎসি বাহিনীর সপ্তাহব্যাপী ধ্বংসযজ্ঞ বন্ধ হয়। এ সময়ের মধ্যে প্রায় ৪০ হাজার লোক হত্যা করে তারা।

১৯৪৯ - জেনেভায় যুদ্ধবন্দী ও যুদ্ধাহতদের সাথে আচরণ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন অনুমোদন লাভ করে ৷

১৯৫৩ - সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু হয়।

১৯৬০ - প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো-১ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।

১৯৭১ - মুক্তিবাহিনী কর্তৃক আড়িখোলা ব্রিজ ধ্বংস।

১৯৭৬ - লেবাননের মারুনি মিলিশিয়া বাহিনী রাজধানী বৈরুতের উপকন্ঠে অবস্থিত একটি ফিলিস্তিনী শরণার্থী শিবির দীর্ঘ দিন ধরে অবরুদ্ধ করে রাখার পর সেখানে ব্যাপক গণহত্যা চালায়৷

১৯৭৮ - জাপান ও চীনের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি সই হয়।

১৯৮৫ - জাপান এয়ারলাইনের যাত্রীবাহী বিমান ওগুরা পর্বতে বিধ্বস্থ হলে ৫২০ জনের মৃত্যু।

২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয় যুক্তরাষ্ট্রের মাইকেল ফেলপসের অলিম্পিক তথা বিশ্বরেকর্ড সৃষ্টিকারী ১:৪২.৯৬ সময়ে। একই দিনে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

জন্ম

১৮৫১ - লোককবি পাঞ্জু শাহ।

১৮৬৬ - নোবেলজয়ী স্পেনীয় কথাশিল্পী বেনাভেন্তেই মার্তিনেস।

১৮৭৭ - হরিনাথ দে বহুভাষাবিদ বাঙালি পণ্ডিত কলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরির (জাতীয় গ্রন্থাগারের) প্রথম গ্রন্থাগারিক।(মৃ.৩০/০৮/১৯১১)

১৮৮০ - ব্রিটিশ কবি ও ঔপন্যাসিক র‌্যাডক্লিফ হল।

১৮৮১ - সেসিল বি. ডামিল, মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সম্পাদক, চিত্রনাট্যকার ও অভিনেতা। (মৃ. ১৯৫৯)

১৮৮৭ - এরভিন শ্রোডিঙার, অস্ট্রীয় পদার্থবিদ। (মৃ.০৪/০১/১৯৬১)

১৯৮৭ - ভানেসা ওয়াট্‌স, ওয়েস্ট ইন্ডিজ এর মহিলা ক্রিকেটার।

১৮৯১ - ফ্র্যাডেরিক চালমার্স‌ বোর্ন‌, পূর্ব বাংলার প্রথম গভর্নর। (মৃ. ১৯৭৭)

১৮৯২ - এস. আর. রঙ্গনাথন ভারতীয় গণিতজ্ঞ ও বিশিষ্ট গ্রন্থাগারিক।(মৃ.২৯/০৯/১৯৭২) ভারতে জাতীয় গ্রন্থাগার দিবস হিসাবে পালিত হয়।

১৮৯৫ - অহীন্দ্র চৌধুরী, বাঙালি অভিনেতা। (মৃ. ০৫/১১/১৯৭৪)

১৮৯৭ - মরিস ফার্নান্দেজ, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (মৃ. ১৯৮১)

১৮৯৯ - বেন সিলি, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (মৃ. ১৯৬৩)

১৯০৬ - হ্যারি হপম্যান, অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত টেনিস তারকা (মৃ. ১৯৮৫)

১৯১০ - ইউসুফ ইসহাক, সিঙ্গাপুরের বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। (মৃ. ১৯৭০)

১৯১১ - ক্যান্টিনফ্লাস, বিখ্যাত মেক্সিকান কৌতুক চলচ্চিত্র অভিনেতা, নির্মাতা, চিত্রনাট্যকার ছিলেন। (মৃ. ১৯৯৩)

১৯১৯ - ডঃ বিক্রম আম্বালাল সারাভাই, ভারতের প্রথিতযশা বিজ্ঞানী ও মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাণপুরুষ ছিলেন। (মৃ.৩০/১২/১৯৭১)

১৯২৩ - জন হল্ট, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (মৃ. ১৯৯৭)

১৯২৪ - ডেরেক শ্যাকলটন, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। (মৃ. ২০০৭)

১৯২৪ - মুহাম্মদ জিয়া-উল-হক, পাকিস্তানের জেনারেল ও ষষ্ঠ রাষ্ট্রপতির ছিলেন। (মৃ. ১৯৮৮)

১৯৪০ - এডি বার্লো, দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (মৃ. ২০০৫)

১৯৪৪ - উসমান মনসুরপুরী, জমিয়ত উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি। (মৃ. ২০২১)

১৯৪৯ - মার্ক নফ্‌লার, ব্রিটিশ গীতিকার, চলচ্চিত্র স্কোর সুরকার, গিটারবাদক এবং রেকর্ড প্রযোজক।

১৯৫২ - সীতারাম ইয়েচুরি, ভারতীয় রাজনীতিবিদ, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর সাধারন সম্পাদক।

১৯৫৪ - ফ্রঁসোয়া ওলঁদ, ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি।

১৯৫৬ - সিদাথ ওয়েতিমুনি, শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার।

১৯৬০ - গ্রেগ থমাস, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৬৯ - স্টুয়ার্ট উইলিয়ামস, সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯৭১ - পিট সাম্প্রাস, একজন আমেরিকান অবসরপ্রাপ্ত টেনিস খেলোয়াড়।

১৯৭৫ - কেসি অ্যাফ্লেক, একজন মার্কিন অভিনেতা ও পরিচালক।

১৯৭৬ - পেড্রো কলিন্স, সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৭ - ভানেসা ওয়াট্‌স, ওয়েস্ট ইন্ডিজ এর মহিলা ক্রিকেটার।

১৯৮৮ - টাইসন ফিউরি, ব্রিটিশ পেশাদার বক্সার।

১৯৮৯ - টম ক্লেভারলি, ইংরেজ পেশাদার ফুটবলার।

১৯৯০ - মারিও বালোতেল্লি, ঘানাইয়ান বংশোদ্ভূত ইতালীয় পেশাদার খেলোয়াড়।

১৯৯৯ - মাথেইস দ্য লিখ্‌ট, ওলন্দাজ পেশাদার ফুটবলার।

মৃত্যু

৩০ খ্রিস্টপূর্বাব্দ - ক্লিওপেট্রা, টলেমিক মিশরের সর্বশেষ সক্রিয় ফারাও। (জ. ৬৯ খ্রিস্টপূর্বাব্দ)

১৬০২ - আবুল ফজল ইবনে মুবারক, ছিলেন মুঘল সম্রাট আকবরের প্রধানমন্ত্রী। (জ. ১৫৫৫)

১৮২৭ - উইলিয়াম ব্লেইক, ইংরেজ কবি, চিত্রশিল্পী এবং মুদ্রাকর, যাকে রোমান্টিক যুগ এর অগ্রদূত বলা হয়। (জ. ১৭৫৭)

১৮৪৮ - জর্জ স্টিফেনসন, স্টিম ইঞ্জিনের রূপকার ইংরেজ উদ্ভাবক।

১৯৪১ - ববি পিল, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। (জ. ১৮৫৭)

১৯৫৪ - সুরেশচন্দ্র মজুমদার, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও আনন্দবাজার পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা। (জ. ১৮৮৮)

১৯৫৫ - টমাস মান, জার্মান ঔপন্যাসিক, ছোট গল্প লেখক, প্রাবন্ধিক, সমাজ সমালোচক ও মানব-হিতৈষী। (জ. ১৮৭৫)

১৯৫৫ - জেমস ব্যাচেলার সামনার, মার্কিন রসায়নবিজ্ঞানী। (জ. ১৮৮৭)

১৯৬০ - ইন্দিরা দেবী চৌধুরাণী, ভারতীয় সঙ্গীতশিল্পী, লেখক, অনুবাদক ও ঠাকুরবাড়ীর প্রগতিশীল বিদুষী মহিলা। (জ. ১৮৭৩)

১৯৬৪ - ইয়ান ফ্লেমিং, ব্রিটিশ লেখক, সাংবাদিক ও নৌ-গোয়েন্দা। (জ. ১৯০৮)

১৯৭৩ - কার্ল জিগলার, জার্মান রসায়নবিদ এবং প্রকৌশলী। (জ. ১৮৯৮)

১৯৮৯ - উইলিয়াম ব্র্যাডফোর্ড শকলি, ব্রিটিশ বংশোদ্ভূত এবং ইংল্যান্ডে জন্মগ্রহণকারী মার্কিন পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক। (জ. ১৯১০)

২০০০ - লরেট্টা ইয়াং, মার্কিন অভিনেত্রী। (জ. ১৯১৩)

২০০৪ - গডফ্রে এন হাউন্সফিল্ড, ইংরেজ তড়িৎ প্রকৌশলী। (জ. ১৯১৯)

২০০৯ - লেস পল, মার্কিন জ্যাজ, কান্ট্রি এবং ব্লুজ গিটারবাদক, গীতিকার এবং আবিষ্কারক। (জ. ১৯১৫)

২০১০ - মতিউর রহমান মল্লিক, বাঙালি কবি ও সাহিত্যিক। (জ. ১৯৫০)

২০১৪ - লরেন বাকল, মার্কিন অভিনেত্রী। (জ. ১৯২৪)

দিবস

বিশ্ব হাতি দিবস।

জাতীয় গ্রন্থাগার দিবস (ভারত)।

আন্তর্জাতিক যুব দিবস।

সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস (ভারত)

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers