মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
চাকরির খোঁজ

ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

নিউজজি প্রতিবেদক ২৮ অক্টোবর , ২০২৩, ১৯:৪২:২১

402
  • ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

ঢাকা: হরতালের কারণে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে পরিচালিত রোববারের সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই কমিটি রাষ্ট্রীয় মালিকানার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার সাচিবিক দায়িত্ব পালন করে।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য জানান। তিনি বলেন, অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটির রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিন রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি। এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers