মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
চাকরির খোঁজ

গুগলে ইন্টার্নশিপের সুযোগ শিক্ষার্থীদের, আবেদন শুরু

নিউজজি ডেস্ক ১৫ অক্টোবর , ২০২৫, ১৪:২২:১২

340
  • ছবি: সংগ্রহীত

ঢাকা: প্রযুক্তি জায়ান্ট গুগল শিক্ষার্থীদের জন্য চালু করেছে ২০২৬ সালের ইউজার এক্সপেরিয়েন্স (UX) ডিজাইন ইন্টার্নশিপ প্রোগ্রাম। ১৩ সপ্তাহব্যাপী এই পূর্ণকালীন ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডন এবং জার্মানির মিউনিখ শহরে।

বেতনসহ এই প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীরা গুগলের অভিজ্ঞ ডিজাইনার, গবেষক, ইঞ্জিনিয়ার এবং প্রোডাক্ট ম্যানেজারদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাবেন। ইন্টার্নশিপটি শুরু হবে ২০২৬ সালের মে, জুন বা জুলাই মাসে, নির্ধারিত সময় অনুযায়ী।

যোগ্যতা

•ব্যাচেলরস বা মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী হতে হবে।

•ডিজাইন, হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন, প্রোডাক্ট ডিজাইন, ভিজ্যুয়াল কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করতে হবে।

•ডিজাইন পোর্টফোলিও থাকতে হবে যা ওয়েব বা মোবাইল প্ল্যাটফর্মের ডিজাইন নীতি প্রদর্শন করবে।

•ফিগমা, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, স্কেচসহ ডিজাইন টুল ব্যবহারে দক্ষ হতে হবে।

•ব্যবহারকারী গবেষণা (ইন্টারভিউ বা সার্ভে) পরিচালনার অভিজ্ঞতা।

•পুরো ১৩ সপ্তাহ পূর্ণকালীন কাজের জন্য উপস্থিত থাকতে হবে।

সুবিধা

•বেতনসহ ইন্টার্নশিপ, তাই আর্থিক দুশ্চিন্তা কম।

•আন্তর্জাতিক পরিবেশে পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ।

•লন্ডন বা মিউনিখে কাজের স্থান বেছে নেওয়ার সুযোগ।

•গুগলের প্রকল্পে বাস্তব অভিজ্ঞতা, উদ্ভাবনী ডিজাইন ও ব্যবহারবান্ধব পণ্য তৈরির দক্ষতা অর্জন।

আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

জীবনবৃত্তান্ত (সিভি)

অফিসিয়াল বা আনঅফিশিয়াল ট্রান্সক্রিপ্ট (ইংরেজিতে)

আবেদন যেভাবে: এখানে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।  

আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২৫। গুগল আবেদনগুলো রোলিং ভিত্তিতে যাচাই করবে, তাই শিক্ষার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেয়া হয়েছে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers